মালয়েশিয়ায় বজ্রপাতে দুই বাংলাদেশি নিহত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: মালয়েশিয়ার পোস বালাউ এলাকায় রোববার বিকেলে একটি রাবার বাগানে বজ্রপাতে দুই বাংলাদেশি নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহতরা হলেন আমির হামজা (২৯) ও মোহাম্মদ আকতার ওয়াইজ (৩৫)। আর আহতরা হলেন রবিউল ইসলাম (৩২), বাশার আমিন (২৯) ও লিয়ন (২৮)।
জানা যায়, পোস বালাউ এলাকার ওই রাবার বাগানের পাশ দিয়ে তারা হেঁটে কর্মস্থল থেকে আবাসস্থলে যাওয়ার পথে হঠাৎ ঝড় শুরু হলে বজ্রপাতের এ ঘটনা ঘটে। পাশে থাকা অন্য বাংলাদেশিরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
সাইবার হামলা নয়, তবু মালয়েশিয়ার অভিবাসন ব্যবস্থায় সাময়িক অচলাবস্থা
৩ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে ঈদ অনুষ্ঠানে হিজাব পরা কংগ্রেস সদস্যের বক্তব্য উপেক্ষা বাংলাদেশিদের
৩ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি