৪ মে ২০২৬

মালয়েশিয়ায় ৮৫ অবৈধ বাংলাদেশি গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
মালয়েশিয়ায় ৮৫ অবৈধ বাংলাদেশি গ্রেপ্তার
বাংলাপ্রেস ডেস্ক: মালয়েশিয়ায় অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৮৫ জন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির একটি ইংরেজি সংবাদমাধ্যম  প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশটির সেরেম্বানে একটি অভিযানে স্থানীয় অভিবাসন বিভাগ ১০ বাংলাদেশিসহ ১১০ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। এবিষয়ে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের স্টেট ডিরেক্টর কেনিথ তান আইক কিয়াং বলেন, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বুধবারের অভিযানে আটক করা ১১০ জন অবৈধ অভিবাসীর মধ্যে ৯১ জন পুরুষ। কেনিথ তান আরও জানান, আটককৃতদের মধ্যে ৬৪ জনই মিয়ানমারের। বাকিদের মধ্যে ইন্দোনেশিয়ান ১৩ জন, বাংলাদেশি ১০ জন, ভারতীয় ৬ জন, পাকিস্তানি ৯ জন, শ্রীলঙ্কান ৬ জন এবং নেপালি ২ জন। এদের মধ্যে বেশির ভাগই ওই এলাকায় ব্যবসা ও নির্মাণ শ্রমিকের কাজ করতেন। এদিকে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দেশটির সংবাদমাধ্যম মালয় মেইলের আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, জোহর ইমিগ্রেশন বিভাগ জোহরের সেনাইয়ের বেশ কয়েকটি কারখানায় তল্লাশি অভিযান চালিয়ে ওয়ার্ক পারমিট না থাকায় ৬৯ বাংলাদেশিসহ ৮৫ জন বিদেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে। জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক বাহারউদ্দিন তাহির বলেন, এই অভিযানে এনফোর্সমেন্ট অফিসাররা মোট ১১০ জন বিদেশি এবং স্থানীয়দের তল্লাশি করেন। এর মধ্য মোট ৪০ জনকে অবৈধ অভিবাসনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ইন্দোনেশিয়ার ৯ জন পুরুষ ও ১০ জন নারী, মিয়ানমারের ২ জন পুরুষ ও ৯ জন নারী, বাংলাদেশের ৬ জন পুরুষ, পাকিস্তানের ২ জন পুরুষ, নেপালের ১ জন পুরুষ এবং ভারতের ১ জন পুরুষ রয়েছেন। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি