মালয়েশিয়ায় ৬৭ অবৈধ বাংলাদেশি শ্রমিক আটক
বাংলাপ্রেস ডেস্ক: মালয়েশিয়ার কেলান্তানের অভিবাসন বিভাগের এক বিশেষ অভিযানে ৭৫ জন অবৈধ শ্রমিককে আটক করেছে। এদের মধ্যে সাতজন স্বীকার করেছেন তারা থাইল্যান্ড-মালয়েশিয়া সীমান্তের সুংগাই গোলোক নদীপথে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করেছেন।
জেআইএম কেলান্তানের পরিচালক মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মদ হাসান জানান, আটক ব্যক্তিদের বয়স ২৩ থেকে ৫০ বছরের মধ্যে। তাদের মধ্যে পাঁচজন বাংলাদেশি, একজন ভারতীয় এবং একজন মিয়ানমারের নাগরিক।
তিনি বলেন, ‘এই প্রবাসীদের সীমান্তের অবৈধ পয়েন্ট দিয়ে প্রবেশের পর একটি পরিবহন চক্রের মাধ্যমে কোটা বারুর লেম্বাহ সিরেহ বাস টার্মিনালে নিয়ে আসা হয়। ধারণা করা হচ্ছে, সেখান থেকে তারা উপদ্বীপের পশ্চিম উপকূলের রাজ্যগুলোতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।’
মোহাম্মদ ইউসুফ আরো জানান, গোয়েন্দা তথ্য ও জনসাধারণের সহযোগিতায় পরিচালিত যৌথ অভিযানে কোটা বারু ও পাশির মাস এলাকার নির্মাণস্থলগুলোতে অভিযান চালানো হয়।
অভিযানে মোট ৭৫ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে— এর মধ্যে ৬৭ জন বাংলাদেশি পুরুষ, চারজন ইন্দোনেশিয়ান পুরুষ, দুইজন ইন্দোনেশিয়ান নারী, একজন ভারতীয় ও একজন মিয়ানমারের নাগরিক।
তিনি বলেন, তাদের সবাইকে তদন্তের জন্য তানাহ মেরাহ অভিবাসন আটক কেন্দ্রে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তারা ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩-এর ধারা ৬(১)(সি) ও ১৫(১)(সি) এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-এর রুল ৩৯(বি) লঙ্ঘনের অভিযোগে তদন্তাধীন। অভিযানটি সীমান্ত এলাকায় মানবপাচার ও অবৈধ শ্রমিক প্রবেশ প্রতিরোধে জেআইএম-এর চলমান তৎপরতার অংশ।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি