৪ মে ২০২৬

মালয়েশিয়া থেকে ১৭৫ অভিবাসী বহিষ্কার, তালিকায় ২৮ বাংলাদেশি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১০:১০ পিএম
মালয়েশিয়া থেকে ১৭৫ অভিবাসী বহিষ্কার, তালিকায় ২৮ বাংলাদেশি

২৮ বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া।

মালয়েশিয়া প্রতিনিধি:   ২৮ বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সোমবার (১৩ এপ্রিল) দেশটির জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

তারা জানিয়েছে, রাজ্যের পেকান নেনাস ডিপোতে আটক অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। যেসব আটক অভিবাসী তাদের শাস্তি সম্পন্ন করেছেন, তাদের নিজ নিজ দেশে প্রত্যাবাসন নিশ্চিত করাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য।

চলতি বছরের এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে পেকান নেনাস ইমিগ্রেশন ডিপো থেকে মোট ১৭৫ জন বিভিন্ন দেশের নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছেন, ইন্দোনেশিয়ার ১৩৬ জন, বাংলাদেশের ২৮ জন, ভারতের ৪, থাইল্যান্ডের ২, কম্বোডিয়ার ২, ফিলিপাইন, শ্রীলঙ্কা ও স্পেনের একজন করে মোট ৩ জন।

আটক হওয়া অভিবাসীদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ-১ ও কেএলআইএ-২), স্টুলাং লাউত ফেরি টার্মিনাল এবং পাসির গুদাং ফেরি টার্মিনালের মাধ্যমে নিজ নিজ দেশে পাঠানো হয়।

প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় বিমান বা যাতায়াত খরচ বিভিন্ন উৎস থেকে বহন করা হয়েছে। এর মধ্যে রয়েছে আটক অভিবাসীদের নিজস্ব সঞ্চয়, পরিবারের সহায়তা এবং কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের সহযোগিতা।

প্রত্যাবাসিত সকল অভিবাসীকে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের কালো তালিকাভুক্ত করা হয়েছে। নির্ধারিত সময় পর্যন্ত তারা কোনো উদ্দেশ্যেই পুনরায় মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি