১৮ সেপ্টেম্বর ২০২৬

মালিবাগের পর এবার মহাখালী, আগারগাঁও ও যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পিএম
মালিবাগের পর এবার মহাখালী, আগারগাঁও ও যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ


বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় চরম আতঙ্ক দেখা দিয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মালিবাগ রেলগেটের ঘটনার পর এবার মহাখালী, আগারগাঁও ও যাত্রাবাড়ীতে পৃথক ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। একের পর এক এই বিস্ফোরণের ঘটনায় স্থবির হয়ে পড়ে রাজপথ এবং দিগ্বিদিক ছুটতে শুরু করেন সাধারণ মানুষ।

সন্ধ্যা থেকে পরপর ককটেল হামলা

কয়েক মিনিটের ব্যবধানে রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্টে পরপর বিস্ফোরণের ঘটনা ঘটে:

মহাখালী ও আগারগাঁও: সন্ধ্যার দিকে মহাখালী এলাকায় পরপর দুটি ককটেল ফুটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঠিক একই সময়ে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনের কাছের সড়কে আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

যাত্রাবাড়ী মোড়: রাত পৌনে ৮টার দিকে যাত্রাবাড়ী মোড়ে ট্রাফিক বক্সের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। জনবহুল ওই স্থানে পরপর কয়েকটি বিস্ফোরণে পথচারী ও স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে, সাধারণ মানুষ ছোটাছুটি করে আশপাশের দোকানপাট ও ভবনে আশ্রয় নেন।

মালিবাগ রেলগেট: এর আগে জুমার নামাজের পর মালিবাগ রেলগেট সংলগ্ন সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে।

 

যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার হাসেনুর রহমান জানান, ঘটনার খবর পেয়েই আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সৌভাগ্যবশত এসব বিস্ফোরণে এখনো কোনো হতাহতের খবর মেলেনি।

উল্লেখ্য, রাজধানীতে হঠাৎ করেই ককটেল হামলার প্রবণতা বেড়েছে। গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের জগন্নাথ হল গেট ও টিএসসি এলাকায় তিনটি এবং একই দিন দুপুরে সুপ্রিম কোর্ট এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছিল দুর্বৃত্তরা।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি