৫ মে ২০২৬

মালদ্বীপে খোলামেলা রাজ-শুভশ্রী, ঘনিষ্ঠ মুহূর্ত প্রকাশ্যে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মালদ্বীপে খোলামেলা রাজ-শুভশ্রী, ঘনিষ্ঠ মুহূর্ত প্রকাশ্যে
বাংলাপ্রেস ডেস্ক: নীল জলের দেশে অবসর যাপন করছেন তাঁরা। রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে দু’জনেই নিজেদের ছবি পোস্ট করেছিলেন তাঁরা। এ বার একসঙ্গে লেন্সবন্দি হলেন ‘রাজশ্রী’। ইনস্টাগ্রামে একটি সংক্ষিপ্ত ভিডিও দিয়েছেন শুভশ্রী। সেখানে দেখা যাচ্ছে, রাজের হাতে মাথা রেখে শুয়ে রয়েছেন তিনি। খালি গায়ে রাজ। চোখে কালো চশমা। শুভশ্রী পরেছেন হালকা রঙের ট্যাঙ্ক টপ। রাজ-শুভশ্রীর অনুরাগীরা তাঁদের এই ঘনিষ্ঠ মুহূর্ত দেখে আপ্লুত। পোস্টের মন্তব্য বাক্সে ভালবাসা প্রকাশ করেছেন তাঁরা। মলদ্বীপে যাওয়ার পর থেকেই অবসর যাপনের নানা ঝলক ইনস্টাগ্রামের মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছেন রাজ-শুভশ্রী। কখনও শুভশ্রী স্নান-পোশাকে ছবি দিচ্ছেন। কখনও আবার রাজ সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার ছবি দিচ্ছেন। ব্যস্ততার মাঝেই একে অপরের সঙ্গে সময় কাটানোর পথ খুঁজে নিয়েছেন তাঁরা। সঙ্গে আছে ছেলে ইউভানও। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি