৪ মে ২০২৬

মাকে নিয়ে হজে যাচ্ছেন সাকিব আল হাসান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মাকে নিয়ে হজে যাচ্ছেন সাকিব আল হাসান

খেলাধুলা ডেস্ক: বিশ্বকাপটা দুর্দান্ত কেটেছিল সাকিব আল হাসানের। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে দুর্দান্ত পারফর্মের পর কটা দিন ছুটিতে ছিলেন বিশ্বসেরা এই অল-রাউন্ডার। তাই খেলা হয়নি শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। এই সময়ে সাকিব সেরেছেন মাকে নিয়ে হজে যাবার প্রস্তুতিও।

বিশ্বকাপে সাকিবের অনন্য সব অর্জনও গ্যালারিতে থেকে দেখেছেন সাকিবের মা।এবার মাকে নিয়ে পবিত্র হজের উদ্দেশে রওনা দেয়ার পালা। এর আগেও মা ও স্ত্রীকে নিয়ে ওমরাহ্‌ পালন করেন সাকিব।

আজ শুক্রবার রাতেই রওনা করবেন পবিত্র হজের উদ্দেশে। গতকাল বনানী বিদ্যানিকেতনে ডেঙ্গু বিষয়ক একটি কার্যক্রমে অংশ নেন সাকিব। সেখানে তিনি বলেন, শুক্রবার পবিত্র হজের উদ্দেশে রওনা করব। এরপর আফগানিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ সিরিজ রয়েছে। যদি ফিট থাকি তাহলে আশা করছি এই সিরিজে খেলায় ফিরব।

মা শিরিন আক্তারকে নিয়ে হজে যাবার আগে গত কদিন স্ত্রী-কন্যাকে নিয়ে ইউরোপ ভ্রমণ করেন এই বাঁহাতি অলরাউন্ডার। এরপর স্ত্রী-কন্যাকে যুক্তরাষ্ট্রে রেখে দেশে ফেরেন।

দেশে ফেরার পর চট্টগ্রামের মেয়র আজম নাসিরের আমন্ত্রণে সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেন তিনি।

হজ পালন শেষে দেশে ফিরেই যোগ দেবার কথা আফগানিস্তান সিরিজের কন্ডিশনিং ক্যাম্পে। এই ক্যাম্প শুরু হবে আগামী ২০ আগস্ট থেকে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি