৫ মে ২০২৬

মাকে বাঁচাতে গিয়ে বিদ্যূৎস্পৃষ্টে ছেলের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মাকে বাঁচাতে গিয়ে বিদ্যূৎস্পৃষ্টে ছেলের মৃত্যু
দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:মাকে বাঁচাতে গিয়ে ১৪ বছরের কিশোর পবিত্র চন্দ্র বর্মন(১৪) বিদ্যূৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।শনিবার দুপরে সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত -পবিত্র চন্দ্র বর্মন রুহিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র এবং ঠাকুরগাঁও সদর উপজেলার মধুপুর (মাস্টার পাড়া) গ্রামের বাসুদেব চন্দ্র বর্মনের ছেলে । পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের দিকে মধুপুর গ্রামের বাসুদেব চন্দ্র বর্মনের স্ত্রী মিনারানী রায় ছেলে পবিত্র চন্দ্র বর্মনকে সঙ্গে নিয়ে ধর্মপুর ডাঙ্গাপাড়া গ্রামে তার বাবা স্বাধীন মাষ্টারের বাড়িতে বেড়াতে যায়।পবিত্র বর্মন ঘরে তার মামার সঙ্গে খেলা করার সময় বৈদ্যুতিক সিলিং ফ্যান চালিয়ে দেয়।এ সময় ফ্যানটি ওপর থেকে নীচে পড়ে যায়।এ অবস্থায় পবিত্র ও তার মামা ওই ত্যাগ করে বাইরে বেরিয়ে আসে।পরে পবিত্রর মা ওপর থেকে ছিড়ে পড়া ফ্রান সরাতে গেলে তিনি বৈদ্যুতিক তাড়ে জড়িয়ে যান। এ সময় কিশোর পবিত্র তার মাকে ধাক্কা দিয়ে ফেলে দিতেই সে বৈদ্যুতিক তাকে জড়িয়ে যায় এবং ঘটনাস্থলে তার মৃত্যূ হয়।পরে তার লাশ নানার বাড়ি হতে নিজের বাড়িতে নিয়ে আসা হয় এবং বিকেলে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। এ ব্যাপারে ঢোলারহাট ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি