মাঝিপাড়া দাখিল মাদ্রাসার চারতলা ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন
হাফিজুর রহমান হাবিব তেঁতুলিয়া (পঞ্চগড়) থেকে: পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় মাঝিপাড়া শালবাহান রোড দাখিল মাদ্রাসার নব নির্মিত চারতলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শুভ উদ্বোধন করেন পঞ্চগড় ০১ আসনের মাননীয় সংসদ সদস্য ০১ আলহাজ্ব মজাহারুল হক প্রধান ২৫ ফেব্রয়ারি, মঙ্গলবার (২০২০)।
তত্তাবধানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পঞ্চগড়। পঞ্চগড় ০১ আসনের মাননীয় সংসদ সদস্য ০১ আলহাজ্ব মজাহারুল হক প্রধান তিনি তার বক্তব্যে বর্তমান সরকারের বিদ্যুৎ , শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা ঘাটের উন্নয়ন মূলক কর্মকান্ডের কথা তুলে ধরেন।
ঐ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক (ভাঃ), উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, পঞ্চগড় জেলার সহকারী প্রকৌশলী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জিল্লুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী মন্ডল, তেঁতুলিয়া মডেল থানার ওসি জহুরুল ইসলাম, মাঝিপাড়া শালবাহান রোড দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো: রুহুল আমিন, ম্যানিজিং কমিটির সভাপতি আব্দুল আজিজ ও ম্যানিজিং কমিটির সকল সদস্য, শালবাহান ইউপি চেয়ারম্যান ফজলুল করিম লিটন, মাঝিপাড়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক জাহেদ আলী, আমিনুর রহমান আমিন, মনজুরুল হক মঞ্জু, নূর ইসলাম লালু, পঞ্চগড় জেলার বাংলাদেশ টেলিভিশনের, চ্যানেল ৭১ এর সাংবাদিক, এছাড়াও আওয়ামীলীগের তৃণমূল নেতা কর্মী, এলাকার স্থানীয় গন্যমান্য বক্তিবগ্য উপস্থিত ছিলেন।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি