৮ মে ২০২৬

মাঝ আকাশে সিঙ্গাপুর এয়ারলাইন্সে ভয়াবহ ঝাঁকুনি: নিহত ১ আহত ৩০

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
মাঝ আকাশে সিঙ্গাপুর এয়ারলাইন্সে ভয়াবহ ঝাঁকুনি: নিহত ১ আহত ৩০
বাংলাপ্রেস ডেস্ক: মাঝ আকাশে সিঙ্গাপুর এয়ারলাইন্সে হঠাৎ করে একাধিক ঝাুঁকনির ঘটনায় এক যাত্রী নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। বিমানটি লন্ডন থেকে সিঙ্গাপুরে আসার পথে এ ঘটনা ঘটে। খবর বিবিসি সিঙ্গাপুর এয়ারলাইন্সের বোয়িং-৭৭৭-৩০০ইআর এর ওই বিমানটিতে ঝাঁকুনি সৃষ্টি হলো মঙ্গলবার (২১ মে) স্থানীয় সময় ৩টা ৪৫ মিনিটে ব্যাংককে অবতরণ করে। সিঙ্গাপুর এয়ারলাইন্স জানিয়েছে, বিমানটিতে ২১১ জন যাত্রী এবং ১৮ জন ক্র ছিলেন। যাত্রী নিহতের ঘটনায় এয়ারলাইন্স কর্তৃপক্ষ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। সিঙ্গাপুর এয়ারলাইন্স জানিয়েছে তারা থাই কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছেন এবং যাত্রীদের জন্য মেডিকেল টিম পাঠানো হয়েছে। এছাড়া অতিরিক্ত সহায়তার জন্য ব্যাংকক থেকে আরও একটি দলা পাঠানো হচ্ছে। এদিকে থাই কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে সুবর্নভূমি এয়ারপোর্টে অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকারী দল পাঠিয়েছে। ওই বিমানে হঠাৎ কী হয়েছে সে বিষয়ে এখন স্পষ্ট কিছু বলা হয়নি।   বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি