৫ মে ২০২৬

মাহি-স্পর্শিয়াকে সঙ্গে নিয়ে শাকিবের ঈদের ছবি ‘নবাব এলএলবি’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মাহি-স্পর্শিয়াকে সঙ্গে নিয়ে শাকিবের ঈদের ছবি ‘নবাব এলএলবি’

বাংলাপ্রেস ডেস্ক: বহু অপেক্ষার অবসান হতে যাচ্ছে। জানা গেল, ঢালিউড কিং শাকিব খানের ঈদের ছবির নাম। আসছে ঈদের শাকিবের ছবির নাম ‘নবাব এলএলবি’।

অনন্য মামুন পরিচালিত এ ছবিতে জনপ্রিয় এ তারকার বিপরীতে দেখা যাবে মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়াকে।

এর আগে শাকিব-মাহি ‘ভালোবাসা আজকাল’ নামে একটি ছবি করেছেন। ফের এ জুটির রসায়ন পেতে যাচ্ছে বড়পর্দার দর্শক। বাড়তি চমক হিসেবে থাকবেন অর্চিতা স্পর্শয়া।

এর আগে ‘নবাব’ নামে কলকাতার একটি ছবিতে অভিনয় করেছিলেন শাকিব খান। বাংলাদেশে মুক্তির পর ছবিটা ব্যবসায়িকভাবে দারুণ সাফল্য পায়।

নতুন ছবি ‘নবাব এলএলবি’ নিয়ে শাকিব খান চ্যানেল আই অনলাইনকে বলেন, আগের ‘নবাব’ যেমন ঈদের ছবি ছিল ‘নবাব এলএলবি’ ও ঈদের ছবি হবে। বড় আয়োজনের ছবি হবে এটি। ঈদকে টার্গেট করে নির্মিত হতে যাচ্ছে ছবিটি।

এদিকে শাকিব খানের আগের নবাবের রিমেক নয় বলে জানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। তিনি বলেন, নায়ক প্রধান গল্পের ছবি ‘নবাব এলএলবি’। কোনো রিমেক নয়। আসন্ন রোজার ঈদ টার্গেট করে নির্মিত হতে যাচ্ছে।

নবাব এলএলবি প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, ভালো কাজের অপেক্ষায় ছিলাম। নবাব এলএলবি ভালো একটি কাজ হতে যাচ্ছে। কাজটির জন্য কথাবার্তা চূড়ান্ত হয়েছে।

সেলিব্রেটি প্রোডাকশনের প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে ‘নবাব এলএলবি’। গল্প নির্মাতা মামুনের। চলতি মার্চের ২৮ তারিখ থেকে শুটিং শুরু হবে বলে জানান অনন্য মামুন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি