মাহবুব তালুকদারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস,ঢাকা: সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় তিনি শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। বুধবার এক শোক বার্তায় তিনি বলেন, একজন মাহবুব তালুকদার ছিলেন, যার কল্যাণে নির্বাচন কমিশনার থাকাকালীন সময়ে দেশের নির্বাচনে প্রাতিষ্ঠানিক অনেক ফাঁকফোকড়ের কথা দেশবাসী জানতে পেরেছিলেন।
ফখরুল বলেন, দেশের চলমান নির্বাচনী ব্যবস্থার গলদ এখন সবার কাছে স্পষ্ট।আমি তার রুহের মাগফেরাত কামনা করছি মহান আল্লাহ বেহেশত নসিব করুন।
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার দুপুর ১টায় মারা গেছেন মাহবুব তালুকদার। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মাহবুব তালুকদারের বড় মেয়ে আইরিন মাহবু্ব। তিনি জানান, বেশ কয়েক বছর ধরে মাহবুব তালুকদার মূত্রথলির ক্যানসারসহ বার্ধক্যজনিত বেশকিছু রোগে ভুগছিলেন। কিছুদিন আগে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।
শারীরিক অবস্থা ভালো হওয়ায় সেখান থেকে বাসায় নিয়ে এসেছিলাম। আজ হঠাৎ অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ায় সকাল সাড়ে ১১টায় তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক জানান, তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিপি> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: দাবি পররাষ্ট্রমন্ত্রীর
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘তিস্তা প্রকল্প ও রোহিঙ্গা সমস্যা সমাধানে সহায়তার আশ্বাস চীনের’
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন রোববার, ক্যাপসুল পাবে ২ কোটি ৪০ লাখের বেশি শিশু
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি