৪ মে ২০২৬

মাগুরার নির্বাচনী সংঘাতে একই পরিবারের নিহত ৪

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মাগুরার নির্বাচনী সংঘাতে একই পরিবারের নিহত ৪
বাংলাপ্রেস ডেস্ক: মাগুরার ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থিতা নিয়ে সংঘর্ষে একই পরিরারের ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। বিকেলে সদর উপজেলার জগদল ইউনিয়নে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন দক্ষিণ জগদল গ্রামের শাহাবাজ মোল্লার ছেলে সবুর মোল্লা ও কবির হোসেন এবং তাদের চাচাতো ভাই রহমান মোল্লা ও ইমরান। পুলিশ জানায়, সদর উপজেলার জগদল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য নজরুল হোসেন। কিন্তু তফসিল ঘোষণার পর স্থানীয় আওয়ামী লীগ নেতারা সৈয়দ আলী নামে আরেক প্রার্থীকে সমর্থন দেন। এনিয়ে কয়েক দিন ধরে নজরুল ও আলী সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। বিকেল চারটার দিকে নজরুলের লোকজন আলীর সমর্থকদের ওপর হামলা চালায়। এতে অন্তত ১৪ জন আহত হন। আহতদের মাগুরা সদর হাসপাতালে নেয়ার পথেই তিন জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন আরেকজনের মৃত্যু হয়। হামলায় আহত অন্যান্যদের অবস্থাও গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি