২২ জুন ২০২৬

মাদুরোর মতো জার্মান চ্যান্সেলরকে তুলে নেওয়ার ইঙ্গিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৬ জানুয়ারী ২০২৬, ০৩:১২ পিএম
মাদুরোর মতো জার্মান চ্যান্সেলরকে তুলে নেওয়ার ইঙ্গিত

বাংলাপ্রেস ডেস্ক:  জার্মান চ্যান্সেলর ফ্রাইডরিখ মার্জকে তুলে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে জার্মানি। 

এই সপ্তাহের শুরুতে নিকোলাস মাদুরোকে যেভাবে তুলে নেওয়া হয়েছে, সেটিকে উদাহরণ করে মেদভেদেভ বলেছেন, তিনি অন্যান্য বিশ্বনেতাদের, বিশেষ করে মার্জকে অপহরণের সম্ভাবনা ভাবতে পারছেন।

রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা মেদভেদেভ বলেছেন, ‘নিও-নাৎজি মার্জের অপহরণ এই ঘটনার কার্নিভালে এক চমৎকার মোড় হতে পারে’ এবং যুক্তরাষ্ট্রের মতো এমন একটি অপারেশন অবাস্তব নয়।’ 

তিনি জার্মানিতে মার্জের বিরুদ্ধে অভিযোগ আনার মতো ‘ভূমিকা’ রয়েছে বলেও দাবি করেন। এমন ইঙ্গিতের তীব্র নিন্দা জানিয়েছে জার্মান। দেশটিরর সরকারি মুখপাত্র সেবাস্টিয়ান হিলে বলেছেন, চ্যান্সেলর মার্জ ‘ভালভাবে নিরাপদ ও সুরক্ষিত’ আছেন এবং তার নিরাপত্তা বাড়ানোর কোন প্রয়োজন দেখা যাচ্ছে না।

এই সপ্তাহের শুরুতে মাদুরো এবং তার স্ত্রীকে যুক্তরাষ্ট্রের একটি সামরিক অভিযানে আটক করা হয়। সেখানে মাদকপাচারের অভিযোগের আদালতেও মুখোমুখি হতে হচ্ছে। এই ঘটনাকেই মেদভেদেভ নিজের মন্তব্যের প্রেক্ষাপট হিসেবে দেখিয়েছেন। যা ভালোভাবে নেয়নি জার্মানি।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি