২২ জুন ২০২৬

মাদুরো এখন কোথায়, তার পরিণতি কী হতে পারে?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ জানুয়ারী ২০২৬, ০৬:৪০ এএম
মাদুরো এখন কোথায়, তার পরিণতি কী হতে পারে?

বাংলাপ্রেস ডেস্ক:  ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের অত্যন্ত সুরক্ষিত সামরিক ঘাঁটি ‘ফোর্ট তিউনা’র বেডরুম থেকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে মার্কিন বিশেষ বাহিনী।

ভেনেজুয়েলায় গ্রেফতারের পর প্রেসিডেন্ট মাদুরোকে কারাকাস থেকে একটি মার্কিন হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়। পরে তাকে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ইউএসএস আইও জিমা’য় তোলা হয়।

সেখানে তোলা একটি ছবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করেন। এরপর কিউবা হয়ে মাদুরোকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নেওয়া হয়।

নিউইয়র্কে পৌঁছানোর পর তাকে যুক্তরাষ্ট্রের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা ডিইএ এর দপ্তরে নেওয়া হয়।

একটি ভিডিওতে দেখা যায়, মাদুরো যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর ডিইএ কর্মকর্তাদের পাহারায় দপ্তরের ভেতর দিয়ে হেটে যাচ্ছিলেন।

পরবর্তীতে তাকে ম্যানহাটনের ডিইএ অফিস থেকে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে মাদক ও অস্ত্র সংক্রান্ত অভিযোগে আদালতে হাজির করার কথা রয়েছে। সোমবারই তাকে আদালতে তোলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মাদুরোকে মাদক সম্রাট হিসেবে আখ্যা দেওয়া হলেও তিনি এই অভিযোগ অস্বীকার করে আসছিলেন।


বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি