১৩ জুলাই ২০২৬

মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৭:১০ এএম
মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জন্য  জরুরি নির্দেশনা

ফাইল ছবি।

বাংলাপ্রেস ডেস্ক:   এমপিওভুক্ত বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জন্ম তারিখ সংশোধনের বিষয়ে জরুরি নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। 

রোববার (১২ জুলাই) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. শামিউল ইসলাম প্রামাণিকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ-সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, বিভিন্ন বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জন্ম তারিখ সংশোধনের আবেদন সংশ্লিষ্ট মাদ্রাসার অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষ কর্তৃক অধিদপ্তরে দাখিল করা হয়। দাখিলকৃত এসব আবেদন যাচাই-বাছাই করে দেখা গেছে সংযুক্ত তালিকায় বর্ণিত আবেদনকারীদের দাখিল বা এসএসসি সনদের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নামের বানানের মিল নেই। এ ছাড়াও তাদের দাখিলকৃত এসএসসি বা দাখিল সনদ এবং এনআইডিতে মুদ্রিত নামের বানান ভুল রয়েছে এবং অনেকের দাখিল বা এসএসসি সনদ বাংলায় রয়েছে।

ফলে আবেদনকারীদের দাখিল বা এসএসসি সনদে ও এনআইডিতে নামের বানান ভুল থাকায় এবং দাখিল বা এসএসসি সনদ বাংলায় হওয়ায় জন্ম তারিখ সংশোধনের আবেদনগুলো নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না। এই অবস্থায় সংযুক্ত তালিকায় উল্লিখিত আবেদনকারীদের দাখিল বা এসএসসি সনদ ও এনআইডিতে মুদ্রিত ভুল নামের বানান সংশোধনপূর্বক এবং দাখিল বা এসএসসির বাংলা সনদ ইংরেজি করে আবারও আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি