৯ মে ২০২৬

মাদরাসার ছাদে ২ শিশু বিদ্যুৎস্পৃষ্ট, একজন ৭০ শতাংশ দগ্ধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
মাদরাসার ছাদে ২ শিশু বিদ্যুৎস্পৃষ্ট, একজন ৭০ শতাংশ দগ্ধ
বাংলাপ্রেস ডেস্ক:  মাদরাসার ছাদে খেলাধুলা করার সময় বিদ্যুতের তার জড়িয়ে দুই শিশু শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তাদের মধ্যে একজনের শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টার দিকে টঙ্গীর এরশাদনগরের ৫ নম্বর ব্লকে আনোয়ারা ইদ্রিস বালিকা মাদরাসার আবাসিক ভবনের তৃতীয় তলার ছাদে এই ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্ট দুই শিশু শিক্ষার্থীরা হলো তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ও স্থানীয় এরশাদনগর ৩ নং ব্লকের রাফি মিয়ার মেয়ে রুকসানা আক্তার (১২) ও প্রথম শ্রেণির শিক্ষার্থী এরশাদনগর ৫ নং ব্লকের কাজী আরমানের মেয়ে নুসাইফা (৯)। স্থানীয়রা জানায়, মাদরাসার তিন তলার ছাদে খেলাধুলা করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় তারা। তাদের ডাকচিৎকারে আহতদের উদ্ধার করে টঙ্গী আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নুসাইফাকে ভর্তি রেখে রুকসানাকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার্ড করা হয়েছে। টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাফিজ মজিদ কালের কণ্ঠকে জানান, রুকসানার শরীরের ৬০-৭০ শতাংশ পুড়ে গেছে।প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে রেফার্ড করা হয়েছে। অপর শিশু নুসাইফার ৫ শতাংশ শরীর দগ্ধ হয়েছে৷ সে আশঙ্কামুক্ত। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ঘটনাস্থল এবং হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে কারো দায়িত্বে অবহেলা থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি