মাদকদ্রব্যের অপব্যবহার পাচার বিরোধী র্যালি ও আলোচনা সভা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ফরিদপুর থেকে সংবাদদাতা : ‘সুস্বাস্থ্যই সুবিচার, মাদক মুক্তি অঙ্গিকার’ এই প্রতিপাদ্য নিয়ে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে বুধবার (২৬.০৬.১৯) মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাকিলা বিন্তে মতিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন, স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. তাপস বিশ্বাস, মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আব্দুর রশিদ, আ’লীগের সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু প্রমুখ।
বিপি/ আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি