৬ মে ২০২৬

মাদক ও সন্ত্রাসমুক্ত লক্ষ্মীপুর গড়তে চান চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মাদক ও সন্ত্রাসমুক্ত লক্ষ্মীপুর গড়তে চান চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম

আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর থেকে : মাদক ও সন্ত্রাসমুক্ত লক্ষ্মীপুর সদর উপজেলা গড়তেচান লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী।

মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে আলাপকালে নৌকা প্রতীকের এই প্রার্থী জানান, লক্ষ্মীপুরের অন্যতম সমস্যা হলো সন্ত্রাস- মাদক ও উন্নয়নের সম বন্টন। একটি গোষ্ঠীর শেল্টারে মাদক ও সন্ত্রাস লক্ষ্মীপুরে অপ্রতিরোধ্য হয়ে পড়েছে। আইন শৃংখলা বাহিনী মাদক ও সন্ত্রাস নির্মূলে চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হচ্ছে। যার ফলে উপজেলার যুব সমাজ বিপথগামী হয়ে যাচ্ছে।

আবুল কাশেম চৌধুরী জানান, তিনি বরাবরই সন্ত্রাস এবং মাদকের বিরুদ্ধে সোচ্ছার ভূমিকা পালন করে আসছেন। যার ফলে তিনি বার বার সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। কিন্তু তিনি তার ভুমিকা থেকে এক চুল ও নড়েননি। গত দুই বছর আগে আবুল কাশেম চৌধুরী সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তিনি তার এলাকাকে সন্ত্রাস ও মাদক মুক্ত করতে সক্ষম হয়েছেন। এলাকার সন্ত্রাসী ও মাদক ব্যবসায়িদের তিনি নিজ আইন শৃংখলা বাহিনীর হাতে তুলে দিয়ে এলাকাকে মাদক মুক্ত করতে সক্ষম হয়েছেন। বর্তমানে তিনি লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী। তিনি নির্বাচিত হলে একই ভাবে লক্ষ্মীপুর সদর উপজেলাকে সন্ত্রাস ও মাদক মুক্ত করার জন্য কাজ করবেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,বর্তমান সরকার প্রধান বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহন করেছেন। যার ফলে তার পক্ষে এ কাজটি সহজ হবে। আবুল কাশেম চৌধুরী বলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার চর অধ্যুষিত দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় এলাকার মানুষের জীবনমান অন্য এলাকার তুলনায় ভিন্ন। এখানে বিশুদ্ধ পানি, রাস্তাঘাট ও শিক্ষা ও চিকিসার সুযোগ সুবিধা কম রয়েছে। তিনি নির্বাচিত হলে দরিদ্র পীড়িত এই এলাকার মানুষের শিক্ষা চিকিৎসা ও উন্নয়নে তিনি সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাবেন।

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আবুল কাশেম চৌধুরী এক যুগেও বেশী সময়ধরে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন কালে নিস্বার্থ ভাবে জনগনের পক্ষে কাজ করার চিত্র তুলে ধরেন। তিনি দাবী করেন তার কোন বদনাম না থাকায় সর্বস্তরের ভোটাররা তার প্রার্থীতার সংবাদে আনন্দিত। দলমত নির্বিশেষে তার পক্ষে সর্বস্তরের মানুষ প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি