মাদক মুক্ত দুর্গা বিসজর্ন নিশ্চিত করতে জেলা পুলিশের ফোর্স ব্রিফিং
এজি লাভলু, কুড়িগ্রাম থেকে : মাদক মুক্ত দুর্গা বিসর্জন নিশ্চিত করতে জেলা পুলিশ ব্যতিক্রমী নানা পরিকল্পনা গ্রহণ করেছে। গতকাল থেকে মাদক বিরোধী অভিযান, মাদক উদ্ধার ও লাইসেন্সধারী ব্যবসায়ীদের সাথে কথা বলে মাদক বেচাকেনা বন্ধ করেছে। আজ দিনব্যাপী পুলিশ লাইনে ফোর্স ব্রিফিং শেষে পুলিশ সুপার মহিবুল ইসলাম খান মাদক মুক্ত দুর্গা বিসজর্নের ঘোষণা করেন।
আজ শুভ বিজয়া দশমী। দুষ্টের দমন শিষ্টের পালনের বার্তা নিয়ে মত্যে আসেন দেবী। দশমী তিথিতে দর্পন বিসজর্নের মধ্য দিয়ে শেষ হবে দুর্গা পূজার আনুষ্ঠানিকতা।
সারাদেশের ন্যায় কুড়িগ্রামে দুর্গা বিসজর্নে যাওয়ার সময় ভক্তরা মদ্যপান করে নেচে গেয়ে মাতাল অবস্থায় দেবীকে বিসজর্ন দেয়। প্রতি বছর বিসজর্নের দিন হিন্দুদের সাথে এ নিয়ে নানা রকম ঝামেলা হয়। আইন শৃংখলা রক্ষায় পুলিশকে হিমশিম খেতে হয়।
কুড়িগ্রাম জেলায় এবার ৪৯০ টি দুর্গা পূজা অনুষ্ঠিত হয়। আইন শৃংখলায় রক্ষায় জেলা পুলিশ পূজা শুরু থেকে নানান ব্যতিক্রমী পরিকল্পনা নেয়ায় পূজা মন্ডব এবার গুলিতে কোন সহিংসতা হয়নি।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
সঙ্গীত একাডেমি