৮ মে ২০২৬

মাদক ব্যবসায়ীরা শান্তিতে ঘুমাতে পারবে না- নাগেশ্বরীতে মহিবুল ইসলাম খান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মাদক ব্যবসায়ীরা শান্তিতে ঘুমাতে পারবে না- নাগেশ্বরীতে মহিবুল ইসলাম খান

এজি লাভলু, কুড়িগ্রাম থেকে: কোন মাদক ব্যবসায়ী শান্তিতে ঘুমাতে পারবে না। মাদক ব্যবসায়ীরা প্রভাবশালী হলেও তাদের ছাড় দেয়া হবেনা বলে জানিয়েছেন কুড়িগ্রাম পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম।

(২৯ আগষ্ট) বিকেলে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কুড়িগ্রাম পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম। তিনি আরো বলেন, নাগেশ্বরীর দুইশত জনের তালিকা তার হাতে আছে। তার নেতৃত্বে সাড়াশি অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হবে। রামখানা ইউনিয়নে একটি পুলিশি চেকপোষ্ট বসানোর পরিকল্পনার কথা জানান তিনি।

এসময় উপস্থিত জনতা পুলিশ সুপারের কথায় হাততালি দিয়ে সমর্থন জানায়। জনগণের এক প্রশ্নের উত্তরে পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, যদি কোন মাদক ব্যবসায়ী/সেবি সাধারণ মানুষকে হুমকি/ ভয়ভীতি দেখায় তাহলে সরাসরি তার ফোন নম্বরে জানানোর কথা বলেন। এলাকাবাসীকে সচেতন হওয়ার পরামর্শ দেন পুলিশ সুপার।

এসময় রামখানা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামান, উপজেলা নির্বাহী অফিসার নুর আহম্মেদ মাছুম, অতিরিক্ত পুলিশ সুপার উলিপুর সার্কেল আল মাহমুদ হাসান, নাগেশ্বর সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান, নাগেশ্বরী থানা কর্মকর্তা রওশন কবীর প্রমুখ। মাদক বিরোধী সমাবেশে দুই নারীসহ ৩৬ জন মাদক ব্যবসায়ী আত্মসমর্পন করে।পরে পুলিশ সুপার তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন। সমাবেশে সম্মানিত ব্যক্তিবর্গসহ এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

যাদের নাম বাদ যাবে, তাদের ট্রাইব্যুনালে আবেদন করতে হবে। সেখানে যাবতীয় নথি দিয়ে তিনি যে ১৯৭১-এর ২৪ মার্চের আগে থেকে অসমের বাসিন্দা, তার প্রমাণ দিতে হবে। আর ট্রাইবুনাল যদি কাউকে ‘বিদেশি’ বলে জানিয়ে দেয়, তাকে প্রশাসন ডিটেনশন ক্যাম্পে পাঠাতে পারে বা তিনি যে দেশ থেকে এসেছেন, সেখানে তাকে ফেরত পাঠানো হতে পারে। ট্রাইবুনালের নির্দেশ চ্যালেঞ্জ করা যেতে পারে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে। তবে শীর্ষ আদালত পর্যন্ত আইনি লড়াই কতজন চালিয়ে যেতে পারবেন, কতজনের সেই সামর্থ্য আছে, তা নিয়ে সন্দেহ থাকছেই।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি