৫ মে ২০২৬

মাধ্যমিক বিদ্যালয়ে ১৩৭৮ শিক্ষক নিয়োগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
মাধ্যমিক বিদ্যালয়ে ১৩৭৮ শিক্ষক নিয়োগ

বাংলাপ্রেস অনলাইন : সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ১৩৭৮ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। অনলাইনে আবেদন করা যাবে ৮ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিভিন্ন বিষয়ে সহকারী শিক্ষক পদে ১৩৭৮ জনকে নেওয়া হবে। এর মধ্যে বাংলা বিষয়ে ৩৬৫, ইংরেজি ১০৬, গণিত ২০৫, সামাজিক বিজ্ঞান ৮৩, ভৌতবিজ্ঞান ১০, জীববিজ্ঞান ১১৮, ব্যবসায় শিক্ষা ৮, ভূগোল ৫৪, চারুকলা ৯২, শারীরিক শিক্ষা ৯৩, ধর্ম ১৭২ ও কৃষিশিক্ষা বিষয়ে ৭২ জন নিয়োগ পাবেন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে এ নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে www.bpsc.gov.bd ওয়েবসাইটে ও bit.ly/2NfOwKe লিংকে।

আবেদনের যোগ্যতা: বাংলা, গণিত, ইংরেজি, ভূগোল, চারুকলা, শারীরিক শিক্ষা, কৃষিশিক্ষা বিষয়ে আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি কমপক্ষে দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সামাজিক বিজ্ঞান বিষয়ে সমাজবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস, দর্শন, মনোবিজ্ঞান, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকল্যাণ, নৃবিজ্ঞান, লোক প্রশাসন বা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে, ভৌতবিজ্ঞান বিষয়ে আবেদনের জন্য পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থবিজ্ঞান, রসায়ন, ফলিত রসায়ন, ফার্মেসি বা প্রাণরসায়ন বিষয়ে, জীববিজ্ঞান বিষয়ের জন্য প্রাণিবিদ্যা, উদ্ভিদবিজ্ঞান বা মাইক্রোবায়োলজি বিষয়ে, ব্যবসায় শিক্ষা বিষয়ের জন্য হিসাববিজ্ঞান, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ব্যবস্থাপনা বা মার্কেটিং বিষয়ে, ধর্ম বিষয়ে আরবি বা ইসলাম শিক্ষা বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। সংশ্লিষ্ট নৈর্বাচনিক বিষয়সহ চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং বিএড বা ডিপিএড ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে। কৃষিশিক্ষা বিষয়ে আবেদনের জন্য কৃষিশিক্ষা বিষয়সহ চার বা তিন বছর মেয়াদি ডিপ্লোমা, শারীরিক শিক্ষা বিষয়ের জন্য স্নাতক ডিগ্রিসহ ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন (বিপিএড) ডিগ্রি বা ডিপ্লোমা থাকলেও চলবে। বিএড বা ডিপিএড ডিগ্রি না থাকলে নিয়োগ পাওয়ার পাঁচ বছরের মধ্যে ডিগ্রি নিতে হবে। শিক্ষাজীবনে একাধিক তৃতীয় বিভাগ, শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকলে আবেদন করা যাবে না। ১ সেপ্টেম্বর ২০১৮ তারিখে প্রার্থীদের বয়স হতে হবে অনূর্ধ্ব ৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনের নিয়ম : অনলাইনে bpsc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। ওয়েবসাইটের নন-ক্যাডার বাটনে ক্লিক করলে আবেদনের নিয়ম, এসএমএসের মাধ্যমে আবেদন ফি জমাদানের বিস্তারিত নিয়ম জানা যাবে। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৮ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত।

পরীক্ষা পদ্ধতি : সরকারি কর্ম কমিশনের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। নিয়োগ পরীক্ষা হবে দুই ধাপে—লিখিত ও মৌখিক পরীক্ষা। লিখিত পরীক্ষা হবে এমসিকিউ বা বহু নির্বাচনী পদ্ধতিতে। পরীক্ষার পূর্ণমান ২০০ নম্বর, সময় ২ ঘণ্টা। এর মধ্যে বাংলা বিষয়ে ৫০টি, ইংরেজি ৫০টি, সাধারণ জ্ঞানে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি থেকে ৪০টি এবং গণিত ও মানসিক দক্ষতায় ৬০টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাওয়া যাবে। প্রত্যেক ভুল উত্তরের জন্য কাটা যাবে ০.৫০ নম্বর। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের কাগজপত্র যাচাই-বাছাই শেষে ডাকা হবে মৌখিক পরীক্ষায়। এ অংশে বরাদ্দ ৫০ নম্বর। মৌখিক পরীক্ষায় পাস করতে হলে কমপক্ষে ২০ পেতে হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলে যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি