৫ মে ২০২৬

মাধবদী থেকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মাধবদী থেকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, শাহেদ আহমেদ এর নেতৃত্বে অফিসার ইনচার্জ জনাব মোঃ সৈয়দুজ্জামান, এসআই এম নঈমুল ইসলাম মোস্তাক, এসআই মোঃ মোজাফ্ফর হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে ১৮ আগষ্ট মঙ্গলবার রাতে মাধবদী থানাধীন মহিষাশুড়া ইউনিয়নের কোতালিরচর বিলপাড় সাকিনস্থ একটি নির্মাণাধীন পেট্রোল পাম্পের ভবনের সিঁড়ির সামনে ডাকাতির প্রস্তুত্তি গ্রহণ কালে ৫ জন ডাকাতকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতরা হলো- ১। আবু কালাম ওরফে উজ্জ্বল, পিতা- মৃত আঃ রহমান ওরফে রব, সাং- নরশ্বরদী (ব্রাহ্মন ডৌকাদী), ২। ইউনুছ আলী ওরফে গাছুয়া, পিতা- মৃত জমির আলী, সাং- ডৌকাদী (ডৌকাদী টাকপাড়া), উভয় থানা-মাধবদী, জেলা-নরসিংদী, ৩। হালিম ওরফে হাইল্যা, পিতা- মৃত বাদল মিস্ত্রী, সাং- ব্রাহ্মনপাড়া, থানা ও জেলা- নরসিংদী, ৪। মোঃ ইকবাল, পিতা- শামসুল হক, সাং- বগাদি (সিটি বাজার), ৫। জাকির হোসেন, পিতা- মোহাম্মদ আলী ওরফে মগা, সাং- বালিয়া পাড়া (সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে), উভয় থানা- আড়াইহাজার, জেলা- নারায়নগঞ্জ। ডাকাতদের কাছ থেকে দেশীয় অস্ত্রসস্ত্রসহ ১টি বিদেশী পিস্তল, যা ট্রিগার ও ম্যাগজিন সংযুক্ত ম্যাগজিনের ভিতরে ১ রাউন্ড গুলি, ১টি লোহার ছুড়ি, ১টি স্টিলের হাতল যুক্ত কিরিচ, ১টি লোহার শাবল, ১টি রাম দা উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে মাধবদী থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে; একটি ডাকাতির প্রস্তুতি ও অন্যটি অস্ত্র মামলা। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি