মাদারীপুরের শিবচর লকডাউন
বাংলাপ্রেস ডেস্ক: মাদারীপুর জেলার শিবচর উপজেলার ওষুধ, কাঁচামাল, মুদি দোকান বাদে সব দোকানপাট ও গণপরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে প্রশাসন।
করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান জরুরি সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খান, শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবির মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ।
জানা গেছে জেলায় ২২০ জন হোম কোয়ারেন্টাইনে আছেন, হাসপাতালে কোয়ারেন্টাইনে আছেন একজন, আইসোলেশনে আছেন চার জন। এছাড়া ১৩৬ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান দেশের যে এলকাকে প্রয়োজন মনে হবে সে এলাকাকেই লকডাউন করা হবে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি