৬ মে ২০২৬

মাদারীপুরে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মাদারীপুরে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ

বাংলাপ্রেস ডেস্ক: মাদারীপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বায়েজিদ মাতুব্বর ও তার ৩ সহযোগিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, মাদারীপুরের শিবচরের ইতালী প্রবাসী বায়েজিদ মাতুব্বরের সঙ্গে ৬ মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় সদরের মা-বাবা হারা ওই কিশোরীর। এরপর দুজনের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

গত ৩০ আগস্ট সারাদিন বিভিন্ন স্থানে ঘুরাঘুরি শেষে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে শহরের একটি আবাসিক হোটেলে নিয়ে যায় বায়েজিদ। পরে কিশোরীকে চেতনানাশক খাইয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ নির্যাতিতার। একপর্যায়ে ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে পালানোর চেষ্টা করে বায়েজিদ। পরে বিষয়টি জানতে পেরে কিশোরীকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জানান, এ ঘটনায় নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। আর, অভিযুক্ত বায়েজিদ মাতুব্বরসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে নির্যাতনের শিকার ওই কিশোরী সদর হাসপাতালে পুলিশী পাহারায় চিকিৎসা নিচ্ছে। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি