৫ মে ২০২৬

মাচাদো ‘অসাধারণ নারী’: ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৩৭ পিএম
মাচাদো ‘অসাধারণ নারী’: ট্রাম্প

বাংলাপ্রেস ডেস্ক:   ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোর ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মাচাদোকে ‘অসাধারণ নারী’ বলে অভিহিত করেন তিনি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন মাচাদো। এ সময় তিনি তার শান্তির নোবেল পদক ট্রাম্পকে উপহার দেন। পদকটি উপহার পেয়ে মাচাদোর প্রশংসা করেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, ‘আমি যে কাজ করেছি, তার জন্য তার (মাচাদো) শান্তির নোবেল পদক’ তাকে (ট্রাম্প) উপহার দিয়েছেন মাচাদো।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে মাচাদোর প্রশংসা করেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট তার পোস্টে বলেন, ‘তিনি (মাচাদো) একজন অসাধারণ নারী, যিনি অনেক কিছু সহ্য করে এসেছেন।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, মাচাদোর পক্ষ থেকে তাকে (ট্রাম্প) পদক উপহার দেওয়াটা ‘পারস্পরিক শ্রদ্ধার এক অসাধারণ নিদর্শন।’

২০২৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান মাচাদো। ট্রাম্প শান্তিতে নোবেল পুরস্কার পেতে আগ্রহী। তিনি তার এই ইচ্ছার কথা বেশ কয়েকবার প্রকাশ্যে বলেছেন।

গত বছর মাচাদো শান্তিতে নোবেল পুরস্কার পেলে ট্রাম্প অসন্তোষ প্রকাশ করেছিলেন। পরবর্তীতে মাচাদো বলেছিলেন, তিনি তার শান্তির নোবেল পুরস্কার ট্রাম্পের সঙ্গে ভাগ করে নেবেন।

তবে নোবেল কমিটি স্পষ্ট করে জানিয়ে দেয়, একবার নোবেল পুরস্কার ঘোষণা করা হলে তা বাতিল, ভাগ বা অন্যের কাছে হস্তান্তর করা যায় না। পদক অন্য কারও হাতে দেওয়া বা উপস্থাপন করা যেতে পারে, কিন্তু নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর উপাধি বদলানো যায় না।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি