৪ মে ২০২৬

মা ও স্বামীর সঙ্গে প্রিয়াঙ্কার ধূমপানের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মা ও স্বামীর সঙ্গে প্রিয়াঙ্কার ধূমপানের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া গত বছরই জানিয়েছিলেন তার হাঁপানি (অ্যাজমা) রয়েছে। সেই প্রিয়াঙ্কা চোপড়াকেই দেখা গেল পরিবারের সদস্যদের সঙ্গে বসে ধূমপান করতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি এমনই একটি ছবি ভাইরাল হয়েছে। আর তারপরই সমালোচনার মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে।

প্রিয়াঙ্কা গত বছরই একটি সংস্থার হয়ে একটি বিজ্ঞাপন করেন। সেখানে হাঁপানি নিয়ে সচেতনতার কথা বলেন তিনি। ওই সংস্থার ইনহেলার উপকারিতার কথাও শোনা যায় তার মুখে।

প্রিয়াঙ্কা জানান, তার পাঁচ বছর বয়সে হাঁপানি ধরা পড়ে। কিন্তু জীবনের উত্থানের ক্ষেত্রে তা বাধা হয়ে দাঁড়াতে পারেনি। দীপাবলির সময় বাজি পোড়ানো নিয়েও বার্তা দেন প্রিয়াঙ্কা চোপড়া। বাজির ধোঁয়ায় মানুষের অসুবিধা হয়। কিন্তু সেই প্রিয়াঙ্কা এবার স্বামী নিক জোনাস আর মা মধু চোপড়ার সঙ্গে বসে ধূমপান করছেন, এমনই একটি ছবি প্রকাশ্যে এসেছে। ছবিতে দেখা যাচ্ছে, একসঙ্গে বসে প্রিয়াঙ্কা সিগারেট টানছেন আর তার স্বামী নিক ও মা সিগার নিচ্ছেন।

স্বভাবতই এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই কটাক্ষের মুখে পড়তে হয়েছে প্রিয়াঙ্কাকে। তার পুরনো টুইট, যেখানে তিনি ধূমপান ক্ষতিকর বলে মন্তব্য করেছিলেন, সেই সব তুলে ধরে তীব্র সমালোচনা করা হয়েছে।

একদিকে তিনি হাঁপানির জন্য ইনহেলারের বিজ্ঞাপন করছেন, বলছেন তার পাঁচ বছর বয়সে হাঁপানি ধরা পড়ে, বাজি পোড়ানোর বিরুদ্ধে কথা বলছেন, সেখানে নিজেই বসে ধূমপান করে যাচ্ছেন। কেউ কেউ কটাক্ষের সুরে বলেছেন, বাহ, এত তাড়াতাড়ি হাঁপানি সেরে গেল!

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি