মা হতে চলেছেন সোনম কাপুর!
বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী সোনম কাপুর কি মা হতে চলেছেন? কবে মা হবেন তিনি? সম্প্রতি এমন প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোরাঘুরি করছে।
আর এই প্রশ্নের সূত্রপাত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভাইরাল হওয়া ছবি দেখে। ছবিতে দেখা যাচ্ছে ব্যাগ হাতে দাঁড়িয়ে আছেন সোনম কাপুর। নীচে বসে তার জুতোর ফিতে বেঁধে দিচ্ছেন স্বামী আনন্দ আহুজা।
সমালোচকদের কেউ কেউ বলছেন হয়ত তিনি সন্তানসম্ভবা। তাই নিচু হতে পারছেন না, জুতোর ফিতা নিজে বাঁধতে পারছেন না। কেউবা বলছেন খুশির খবর। আবার কেউবা তাকে ভাগ্যবান বলছেন, তার স্বামীকে প্রশংসা করছেন। যদিও এ বিষয়ে অভিনেত্রী কোনও মতামত দেননি।
গেল বছর অভিনেত্রী সোনম কাপুরের সঙ্গে ব্যবসায়ী আনন্দ আহুজার বিয়ে হয়। বিয়ের আসরে উপস্থিত ছিলেন বলিউডের বেশ কিছু তারকা।
সোনম কাপুর বলিউড অভিনেতা অনিল কাপুরের মেয়ে। তিনি আইশা, থ্যাঙ্ক ইউ, খুবসুরতসহ বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। পেয়েছেন চলচ্চিত্র বিষয়ক বেশ কিছু পুরস্কার।
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বিজয়কে দেখে মুগ্ধ সামান্থা, ‘শুধু পর্দার নায়ক নন, পরিবর্তনেরও নেতা’
সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী নীলার ছবি ফাঁসের অভিযোগ, নেটদুনিয়ায় তোলপাড়
সঙ্গীত একাডেমি