মা হতে চলছে সমীরা
বিনোদন ডেস্ক : মা হতে চলেছেন বলি অভিনেত্রী সমীরা রেড্ডি। সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্পের ছবি শেয়ার করলেন তিনি। ২০১৩-এ অভিনয় থেকে সাময়িক বিরতি নেন সমীরা। বিয়ে করেন ব্যবসায়ী অক্ষয় ভদ্রেকে। ২০১৫-এ পুত্র সন্তানের জন্ম দেন সমীরা। এ বার দ্বিতীয় সন্তানের অপেক্ষা।
বেবি বাম্পের ছবি শেয়ার করে সমীরা জানিয়েছেন, সন্তানকে সাহসী হওয়ার, হৃদয়বান হওয়ার বার্তা দিতে চান। তবে এ ধরনের ছবিতেই ট্রোলিংয়েরও শিকার হন তিনি। সমীরার আগের চেহারা কেমন ছিল, আর এখন কেমন চেহারা হয়েছে, তা নিয়ে সোশ্যাল ওয়ালে বহু তির্যক মন্তব্য শুনতে হয়েছে নায়িকাকে। তবে তার প্রতিবাদও করেছেন তিনি।
সমীরা সম্প্রতি এক সাক্ষাত্কারে বলেছেন, ‘‘আমি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করতে চাই। এত ট্রোলিং কোথা থেকে আসছে? সকলেই তো মায়ের শরীর থেকেই এসেছে। ফলে যাঁরা ট্রোল করছেন, তাঁদের লজ্জা হওয়া উচিত। কারণ এটা তো প্রাকৃতিক পদ্ধতি। খুব সুন্দর এই পদ্ধতি। করিনার মতো কেউ কেউ আছেন, যাঁরা মা হওয়ার পরও সমান আকর্ষণীয়। আবার কেউ বা আমার মতো।’’
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ ইসলাম
বিসিএস ক্যাডার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী: সালাহউদ্দিন আহমেদের রাজনীতি, নির্বাসন ও পরিবারের পথচলা
দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী
সঙ্গীত একাডেমি