১৯ জুন ২০২৬

মা হতে চলছে কল্কি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মা হতে চলছে কল্কি

বিনোদন ডেস্ক : মা হতে চলেছেন কল্কি কেকলাঁ। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা নায়িকা। এক সংবাদমাধ্যমকে নিজেই জানালেন সে কথা। অনুরাগ কাশ্যপের সঙ্গে বিচ্ছেদের পর ইজরায়েলি পিয়ানো বাদক গাই হার্সবার্জের সঙ্গে সম্পর্কে জড়ান কল্কি। এবার সুখবর দিলেন সেই দম্পতি।

আসন্ন মাতৃত্ব কী ভাবে তাঁর উপর প্রভাব ফেলেছে সে বিষয়েও জানান অভিনেত্রী। তাঁর বক্তব্য, “অবশ্যই পরিবর্তন অনুভব করছি। আমি এখন অনেক বেশি শান্ত, স্বাধীন, ধৈর্যশীল হয়েছি আমি।” মাতৃত্ব যে তাঁর জীবনে এক নতুন মাত্রা, চেতনা যোগ করেছে সে কথাও জানান অভিনেত্রী।

তবে অন্তঃসত্ত্বা হয়েছেন বলে কাজকে বিদায় জানাবেন এমনটা যে নয়, তাও সাফ জানিয়ে দেন কল্কি। তিনি বলেন,“আমি অবশ্যই কাজ করতে চাই। তবে আগের থেকে কম।” ‘ইঁদুর-দৌড়ের’ অংশ হওয়ার কোনও বাসনাই যে তাঁর নেই সে কথাও জানান, ‘গার্ল ইন ইয়েলো বুটস’।

বছর ছয়েক আগে মা হতে রাজি ছিলেন না কল্কি। তবে আজ হঠাৎ কেন এই সিদ্ধান্ত? কল্কি বললেন, “আমি নিজেও জানিনা কখন আমার ইচ্ছাগুলো বদলে যেতে শুরু করেছিল। অনুরাগের সঙ্গে আমার ব্রেক আপের পর পুরনো ভাবনাগুলোকে নতুন করে জানতে শুরু করি আমি।”

সিজারিয়ান ডেলিভারির চেয়ে প্রাকৃতিক নিয়মে ‘ওয়াটার বার্থ’-এই আস্থা বেশি তাঁর, সে কথাও জানিয়েছেন অভিনেত্রী। তবে গাইকে বিয়ে করার প্ল্যান কবে সে নিয়ে আপাতত কিছু জানাননি তিনি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি