মা হলেন সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: পুত্র সন্তানের মা হলেন ভারতীয় জনপ্রিয় সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল। ২২ মে শনিবার দুপুরে এক ছেলে সন্তানের জন্ম দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় খবরটি জানানোর পর থেকেই ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন শ্রেয়া। ছেলের নাম রেখেছেন শ্রেয়াদিত্য।
ইনস্টাগ্রামে মা হওয়ার অনুভূতি শ্রেয়া প্রকাশ করেন এভাবে, ভগবান আমাদের দাম্পত্য জীবনের সবচেয়ে মূল্যবান উপহার দিয়েছেন। একটি ফুটফুটে ছেলে সন্তানের মা হয়েছি। এটা একদম অন্যরকম অনুভূতি। সবাইকে ধন্যবাদ আমাদের ছোট্ট সোনামনিকে আশীর্বাদ ও ভালোবাসা দেয়ার জন্য।
দীর্ঘদিন প্রেমের পর ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি ছোটবেলার বন্ধু শিলাদিত্যের সঙ্গে বিয়ের পিড়িতে বসেন শ্রেয়া। বিয়ের ৬ বছর পর তাদের ঘরে নতুন অতিথি আসলো।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি