৫ মে ২০২৬

মা হচ্ছেন পরীমণি!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মা হচ্ছেন পরীমণি!
বাংলাপ্রেস ডেস্ক: মা হতে যাচ্ছেন ঢাকায় সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি। সোমবার (১০ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমকে তিনি নিজেই এ খবর নিশ্চিত করেন। তিনি বলেন, শারীরিক অবস্থা দেখে কয়েকদিন ধরেই বুঝতে পারছিলাম। আজ দুপুরে ডাক্তারের কাছে গেলে ডাক্তার সন্তান হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। সন্তানের বাবা অভিনেতা শরিফুল রাজ। খবরটি পেয়ে আমরা দুজনই কেঁদে ফেলেছি। পরীমণি জানান, গিয়াসউদ্দীন সেলিমের ছবি ‘গুণীন’–এর সেটে তারা প্রেমে পড়েন। তিন দিন আগে পরিচালককে মিষ্টি খাইয়ে বিয়ের খবর জানিয়েছেন পরীমণি। ঘটনাটি নিশ্চিত করেছেন গিয়াসউদ্দীন সেলিম নিজেই। আজ দুপুরে ফেসবুকে পরীকে ধন্যবাদ জানান শরিফুল রাজ।তাতে তিনি লেখেন ধন্যবাদ পরী। পরীমণি দেড় বছর কাজ করবেন না বলে জানা গেছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি