৫ মে ২০২৬

মা হচ্ছেন ন্যান্সি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মা হচ্ছেন ন্যান্সি
বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সি আবারও মা হতে যাচ্ছেন। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় ন্যান্সি তার ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে এই খবর জানিয়েছেন। আগামী জুলাই মাসে এই নতুন অতিথি তাদের ঘর আলো করে পৃথিবীতে আগমন করবেন বলে জানা গেছে। ভিডিওটির ক্যাপশনে ন্যান্সি তার স্বামী মহসিন মেহেদীকে অভিনন্দন জানান। ভিডিওটি ন্যান্সি তার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে পোস্ট করেছেন। যার শিরোনামে লেখেন, ‘মেহনাজের জীবনের নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।’ আরও লেখেন, ‘মেহনাজ, পরিবার তোমাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে (বেবি)।’ মহসিন মেহেদী ও ন্যান্সির বাগদান থেকে শুরু করে বিয়ের বিভিন্ন সময়ের স্থিরচিত্র ব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়েছে। ভিডিওটির শেষের দিকে প্রেগন্যান্সি পরীক্ষার কিটের ছবি দেখা যায়। আর সবশেষে আলট্রাসনোগ্রাফিতে মাতৃগর্ভে একটি শিশুর উপস্থিতি দেখিয়েছেন তিনি। এ বিষয়ে ন্যানসির স্বামী গীতিকার মহসিন মেহেদী গণমাধ্যমকে বলেন, ‘এটা একটা রোমাঞ্চকর অনুভূতি। এর আগে ন্যানসির সিজারের সময় কিছু জটিলতা হয়েছিল, তাই তার আবারও মা হতে পারাটা আমার জন্য বিশেষ আনন্দের। আমরা সবার কাছে দোয়া চাই, যেন বাচ্চাটি সুন্দরভাবে পৃথিবীতে আসতে পারে।’ সংগীতশিল্পী ন্যান্সির রোদেলা ও নায়লা নামে আরও দুটি সন্তান রয়েছে। গত বছরের আগস্টে পারিবারিক আয়োজনে গীতিকার মহসিন মেহেদীকে বিয়ে করেন ন্যান্সি। এটি তার তৃতীয় সংসার। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি