৪ মে ২০২৬

মা হারালেন শেখ মেহেদী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৪ এএম
মা হারালেন শেখ মেহেদী

 


বাংলাপ্রেস ডেস্ক: না ফেরার দেশে পাড়ি জমালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার শেখ মেহেদী হাসানের মা মমতাজ বেগম। আজ সকালে খুলনায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।

মেহেদীর মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিসিবি। এই বিবৃতিতে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা লিখেছে, ‘মমতাজ বেগমের মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীর শোক প্রকাশ করছে। বিসিবি শেখ মেহেদী হাসান এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছে।’


বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নিয়মিত মুখ মেহেদী। টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে ছিলেন তিনি। কিন্তু নিরাপত্তাজনিত কারণে ভারত যেতে অস্বীকৃতি জানানোয় শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের। বিকল্প হিসেবে অদম্য টি-টোয়েন্টি কাপ আয়োজন করেছিল বিসিবি। এই টুর্নামেন্টটিতে লিটন দাসের নেতৃত্বে ধূমকেতু একাদশের হয়ে খেলেছেন মেহেদী।


২০১৮ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় মেহেদীর। ২০২১ সালে ওয়ানডে দলেও পথচলা শুরু হয় তাঁর। ৭০ টি-টোয়েন্টির ৬৮ ইনিংসে বল হাতে নিয়েছেন সমান উইকেট; ওভারপ্রতি দিয়েছেন ৬.৭৩ রান। এ ছাড়া ৪৮ ইনিংস ব্যাটিংয়ে নেমে করেছেন ৪২৭ রান; স্ট্রাইকরেট ১০১.১৮।

টি-টোয়েন্টির মতো ওয়ানডে দলে নিয়মিত হতে পারেননি মেহেদী। এই সংস্করণে বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত মাত্র ১১টি ম্যাচ খেলেছেন তিনি। ৪.৯৫ ইকোনমি রেটে তুলে নিয়েছেন ১৪ উইকেট। পাশাপাশি ১০ ইনিংসে ১২২ রান করেছেন মেহেদী।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি