১৯ আগস্ট ২০২৬

মা হারালেন ক্রিকেটার শফিউল ইসলাম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৬:৩১ এএম
মা হারালেন ক্রিকেটার শফিউল ইসলাম

শফিউল ইসলাম সুহাস।

বাংলাপ্রেস ডেস্ক:  বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার শফিউল ইসলাম সুহাসের মা সাজেদা বেগম (৬২) ইন্তেকাল করেছেন। 

বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৮টায় তিনি ঢাকার মিরপুরের ডেল্টা হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। 

সাজেদা বেগম বগুড়া মহানগরীর জয়পুরপাড়া এলাকার জাহিদুল ইসলাম হেলালের স্ত্রী। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, সাজেদা বেগম গত সোমবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার মিরপুরের ডেল্টা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। বুধবার সন্ধ্যায় বগুড়া মহানগরীর জয়পুরপাড়ায় তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

শফিউল ইসলাম সুহাস বাংলাদেশের জাতীয় দলের সাবেক ডানহাতি পেসার। ১৯৮৯ সালের ৬ অক্টোবর বগুড়ায় জন্ম নেওয়া এই ক্রিকেটারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় গত ২০১০ সালে। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে তার গুরুত্বপূর্ণ জুটি বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে স্মরণীয় হয়ে আছে।

মায়ের মৃত্যুতে শফিউল ইসলাম সুহাস ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, স্বজন, শুভাকাঙ্ক্ষী ও ক্রিকেটপ্রেমীরা। এছাড়া মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছে শফিউলের পরিবার।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!


আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি