৪ মে ২০২৬

লুলিয়াকে আংটি পরালেন সালমান!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লুলিয়াকে আংটি পরালেন সালমান!

বিনোদন ডেস্ক: বলিউডের অন্যান্য সুন্দরীদের মন ভেঙে শেষমেশ লুলিয়া ভান্তুরের সঙ্গে মালাবদল করছেন ভাইজান। এমনই আওয়াজ এখন বলিউড জুড়ে। শোনা যাচ্ছে, লুলিয়াকে ইতোমধ্যে হিরার আংটি পরিয়েছেন তিনি।

চলতি সপ্তাহের শুরুতে ছিল লুলিয়ার জন্মদিন। শুভদিনে বর্তমান প্রেমিকার আঙুলে কোটি টাকার হিরার আংটি পরান সালমান। সমালোচকরা বলছেন, ভাইজানের মা লুলিয়াকে গহনা উপহার দিতে বলেছিলেন আর সালমান একেবারে আংটি পরালেন।

অভিনেত্রী-গায়িকা লুলিয়া ভান্তুরের সঙ্গে সালমানের বেশ সখ্যতা। সম্প্রতি ভাইজানের সাবেক প্রেমিকা সংগীতা বিজলানির জন্মদিনেও লুলিয়াকে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। দুই প্রেমিকাকে সঙ্গে নিয়ে ছবিও তুলেছিলেন খান।

তবে সালমানের এই সম্পর্ক সমালোচকরা মানতেই পরছেন না। কেন ভাইজান দেশ ছেড়ে ভিনদেশি মেয়ের সঙ্গে মজে আছেন এই নিয়ে যত প্রশ্ন।

উল্লেখ্য, লুলিয়াকে বলিউডে দেখা যায় ২০১৪ সালে। ‘ও তেরি’ ছবির একটি গানের দৃশ্যে অভিনয় দিয়ে তার বলিউডে পা রাখা। ওই ছবির প্রযোজক ছিলেন সালমন। এরপর তিনি অভিনয় করেন ‘রাধা কিঁউ গোরি মায় কিঁউ কালা’ ছবিতে। যদিও সেই ছবি এখনও মুক্তি পায়নি। লুলিয়া এরপর কয়েকটি বলিউড ছবির সঙ্গে কাজ করেছেন। অন্যদিক ‘ভারত’ সিনেমার সাফল্যের পর ভাইজান ব্যস্ত ‘দাবাং ৩’ নিয়ে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি