১৯ জুন ২০২৬

লতার গানে আবারও ভাইরাল রানু মণ্ডল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লতার গানে আবারও ভাইরাল রানু মণ্ডল

বাংলাপ্রেস ডেস্ক: রানাঘাট স্টেশনের ভবঘুরে জীবন থেকে রাতারাতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলে দিয়েছেন রানু মণ্ডল। তার উপর হিমেশ রেশমির সুরে প্লে-ব্যক করে রানু হয়ে গিয়েছেন তারকা। বিভিন্ন গান গেয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। তবে আবার বিভিন্ন সময় নানান কারণে সমালোচনার মুখোমুখিও হয়েছেন তিনি।

এবার আবারও এক বার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেন রানু মণ্ডল। এবার রানুর গলায় শোনা গেল বাংলা গান। রানু মণ্ডল গাইলেন বহুল জনপ্রিয় ‘আমার দুচোখে চোখ রেখে দেখো, বাজে কি বাজে না মনোবীণা’ গানটি। মূল গানটি গেয়েছিলেন লতা মঙ্গেশকর। সুর সম্রাজ্ঞীর গাওয়া এই গান নিজের মতো করে গাইলেন রানু। একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন শেয়ার করা হয়েছে।

এর আগে রানাঘাট স্টেশন 'এক প্যার কা নগমা' গেয়ে ভাইরাল হন রানু মণ্ডল। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সাইটে ভাইরাল হওয়ার পর প্রথমে মুম্বইয়ের একটি রিয়েলিটি শোয়ে হাজির হন তিনি। এরপর সেখান থেকে সোজা হিমেশ রেশমির স্টুডিয়োতে গিয়ে পরপর দুটি গান রেকর্ড করান রানু মণ্ডল। তবে শুধু হিন্দি গানই নয়, গত বছর পুজোর গানও রেকর্ড করেছিলেন রানু।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি