৪ মে ২০২৬

লস অ্যাঞ্জেলেসে ৪০তম ফোবানা সম্মেলনের জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান ২৮ মার্চ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১১:১১ পিএম
লস অ্যাঞ্জেলেসে ৪০তম ফোবানা সম্মেলনের জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান ২৮ মার্চ

লস অ্যাঞ্জেলেসে ৪০তম সম্মেলন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান

ছাবেদ সাথী: উত্তর আমেরিকায় বাংলাদেশিদের বৃহত্তম সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)'র ৪০তম সম্মেলন কর্মসূচির জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান আগামী ২৮ মার্চ শনিবার ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সাল সিটির হিলটন লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে। কর্মসূচির এ উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে নির্বাহী কমিটি ও আয়োজক সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। 
ফোবানার নির্বাহী কমিটি ও আয়োজক সংগঠনের সুত্র জানিয়েছে চলতি বছর লেবার ডে সপ্তাহান্তে ৪-৬ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সাল সিটির হিলটন লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে ৪০তম ফোবানা সম্মেলন। এবারের সম্মেলনের আয়োজক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া (বাক)। আয়োজক সংগঠন এবং ফোবানা নির্বাহী কমিটি সম্মেলনকে সফল করার লক্ষ্যে ইতিমধ্যেই প্রাথমিক কাজ শুরু করেছেন। তবে আগামী ২৮ মার্চ শনিবার আনুষ্ঠানিকভাবে সম্মেলনের কর্মসূচির উদ্বোধন করা হবে। 
আয়োজক সংগঠনের নেতারা জানিয়েছেন ফোবানাকে ইতিহাসে স্বাক্ষী বানাতেই এবারে এমন একটি ভ্যেনু নির্বাচন করা হয়েছে যেখানে বিশ্ব পর্যটকতা সারাক্ষণ ভিড় জমান। লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল সিটি বিনোদন শিল্পের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। সেখানে ইতিহাস, আধুনিক আকর্ষণ ও সাংস্কৃতিক অভিজ্ঞতার অনন্য সমন্বয় রয়েছে। আগত অতিথি ও দর্শনারীরা ইউনিভার্সাল সিটিতে অবস্থিত ইউনিভার্সাল স্টুডিওস হলিউড উপভোগ করতে পারবেন। বিখ্যাত স্টুডিও ট্যুর, দ্য উইজার্ডিং ওয়ার্ল্ড অব হ্যারি পটার-এর জাদুকরী পরিবেশ এবং রোমাঞ্চকর ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস রাইডও দেখতে পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে লস অ্যাঞ্জেলেসের প্রবাসী বাংলাদেশি সমাজসেবী, মুলধারার রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যাক্তিবর্গ, শিল্পী, গণমাধ্যমকর্মী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও পৃষ্ঠপোষকগণ উপস্থিত থাকবেন বলে আশা করছেন ৪০তম ফোবানা সম্মেলনের আয়োজক সংগঠনের নেতারা।
ফোবানার নির্বাহী কমিটির ফোবানার চেয়ারপারসন রবিউল করিম বেলাল, নির্বাহী সচিব খালেদ আহমেদ রউফ, আহবায়ক ড জয়নুল আবেদীন, কমিটির সদস্য সচিব প্রকৌশলী মোহাম্মদ ইকবাল ফোবানা সংশ্লিষ্টদের কর্মসূচির এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন।
* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি