৪ মে ২০২৬

লস এঞ্জেলেসে ট্র্যাম্প সমর্থিত বাংলাদেশিদের মার্কিনীদের গালাগাল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লস এঞ্জেলেসে ট্র্যাম্প সমর্থিত বাংলাদেশিদের মার্কিনীদের গালাগাল
  নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জেলেসে প্রেসিডেন্ট ট্রাম্প সমর্থিত বাংলাদেশিদের সমাবেশের আয়োজকদের গালি দিয়েছেন পথচারি মার্কিনীরা। স্থানীয় সময় গত রবিবার (২৫ অক্টোবর) লিটল বাংলাদেশ নামক এলাকায় কতিপয় প্রবাসী বাংলাদেশিদের দ্বারা গঠিত বাংলাদেশি আমেরিকান রিপাবলিকানস অব ক্যালিফোর্নিয়া নামকরণে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে ট্রাম্পের সমর্থনে যখন শ্লোগান দিচ্ছিলেনে তখন রাস্তায় গাড়ি চালিয়ে যাওয়া মার্কিনীরা তাদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালাগাল দেন। সমাবেশ থেকেও একই ভাষায় পাল্টা গালি দেওয়া হয়। লস এঞ্জেলেস থেকে স্থানীয় একজন সংবাদকর্মি জানান, রবিবার দুপুর ৩টায় স্বদেশ চত্বর থেকে বাংলাদেশ ও আমেরিকার পতাকাসহ ট্র্যাম্প সমর্থিত বাংলাদেশিরা নির্বাচনী প্রচারণা সম্বলিত ব্যানার ও পোস্টার নিয়ে মিছিল আকারে বিভিন্ন ধরনের শ্লোগান দিতে দিতে লিটল বাংলাদেশ সাইনের পার্শ্ববর্তী মুক্তি চত্বরে উপস্থিত হয়ে সভার আয়োজন করেন। এ সময় সভায় উপস্থিত শ্লোগান বাংলাদেশিরা বাংলাদেশ কমিউনিটি ফর ট্র্যাম্প, লিটল বাংলাদেশ ফর ট্র্যাম্প ও মেক আমেরিকা গ্রেইট এগেইন ইত্যাদি শ্লোগান দিতে থাকে। এ সময় গাড়ি চালিয়ে যাওয়া মার্কিনীরা তাদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালাগাল দেন। সমাবেশ থেকেও একই ভাষায় পাল্টা গালি দেওয়া হয় পথচারিদের। সমাবেশে নেতৃত্বে দেন শাহ আলম চৌধুরী খান, জাকির খান, কাজী হোসেন ও ড. জয়নুল আবেদনসহ আরো অনেকে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি