লোক প্রশাসন বিষয়কে কলেজে অন্তর্ভুক্তিকরণের দাবিতে মানববন্ধন
শেখ আজিজুল হাকিম (পাভেল), জাককানইবি প্রতিনিধি: লোক প্রশাসন বিষয়কে কলেজে অন্তর্ভুক্তিকরণ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে চালুর দাবিতে মানববন্ধন করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ। বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ভাস্কর্যের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এসময় মানববন্ধনে অংশগ্রহণ করেন স্থানীয় সরকার নগর উন্নয়ন বিভাগের শিক্ষার্থীরাও। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। তাদের মধ্যে লোক প্রশাসন বিভাগের ছাত্র নুরুল হাসান বলেন , বাংলাদেশের কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা বাংলা ইংরেজির পাশাপাশি যেন লোক প্রশাসন বিষয়কে পড়তে পারে সেজন্যই আমাদের এই প্রচেষ্টা।
বাংলাদেশের সিংহভাগ শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়ালেখা করছেন , তারা যদি আমাদের এই লোক প্রশাসন বিষয়কে পড়ার সুযোগ পায় তাহলে বাংলাদেশের বিভিন্ন প্রশাসনিক কর্মক্ষেত্র আছে যেখানে তারা নেতৃত্ব দিতে সক্ষম হবে।শিক্ষার্থীদের মধ্যে আরো বক্তব্য রাখেন লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মেহেদী জামান লিজন, সাজু আহমেদ , সম্রাট , নিলয় মাহমুদ রুবেল সহ স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের শিক্ষার্থীরাও।
স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের শিক্ষার্থীরা বলেন লোক প্রশাসন বিষয়কে কলেজে অন্তর্ভুক্তিকরণ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে চালু হলে তাদেরও অনেক উপকার হবে । এতে তারাও উপকৃত হবেন বলে আশা করেন ।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি