
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে পুলিশ উপজেলার মেঘনা নদীর চরআলেকজান্ডার ইউনিয়নের জনতা বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করেন।
পুলিশ জানায়, দুপুরে জোয়ারের পানিতে নদীতে লাশটি ভেসে আসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, আনুমানিক ৩০ বছর বয়সি ওই লাশটি তিন থেকে চার দিন আগের হতে পারে। নিহতের পরনে জিন্স প্যান্ট ও টি-শার্ট রয়েছে। তার প্যান্টের পকেটে একটি রেডমি অ্যান্ড্রোয়েড মোবাইল সেট পাওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]