
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের মেসার্স মদিনা ব্রিক ফিল্ড এর মালিক আমির হোসেন ডিপজলকে ৬ মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্যাট মাহবুবুর রহমান।
বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার নির্দেশে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্টেট এ অভিযান করেন।
সূত্রে জানান আমির হোসেন ডিপজল অবৈধভাবে দুইটি ইটভাটা পরিচালনা করে আসছেন।
মালিকের গাফিলতির কারণে আমির হোসেন ডিপজল এর মালিকাণাধীন মেসার্স মদিনা ব্রিক ফিল্ডের ঝুঁকিপূর্ণ দেয়াল ধ্বসে গত ২৭ মে ইটভাটার শ্রমিক বেলাল হোসেন (৩০), ফারুক হোসেন (১৮) নামের দুই সহোদর ভাই সহ, রাকিব হোসেন (২৫) নামের তিন শ্রমিক নিহত হয়েছে। আহত হয় প্রায় ৩০ জন। নিহত দুই সহোদর ভাইয়ের বাড়ি লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরজগবন্ধু গ্রামে। তারা আলতাফ মাঝির ছেলে।
গুরুতর আহতাবস্থায় রাকিব হোসেনকে লক্ষ্মীপুর সদর হসপিটালে ভর্তি করানো হলে কর্ত্যব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইটভাটার মালিক ও ম্যানেজার স্বপন মিয়া দুর্ঘটনার সাথে সাথে পালিয়ে যায়। উপজেলা প্রশাসন,ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। সাংবাদিকদের সাথে ব্রিফ করে ইটভাটা বন্ধ করেন।
পরের দিন রামগঞ্জ পৌরসভার কাউন্সিলর দেলোয়ার হোসেন প্রকাশ গম দেলু পলাতক ইটভাটা মালিক আমির হোসেন ডিপজল, ম্যানেজার স্বপনকে তার অফিসে উপস্থিত করে নিহতের স্বজনদের সাথে সমঝোতা করতে প্রশাসনের সহায়তা চান।
পুলিশ সংবাদ পেয়ে ভাটার মালিক ও ম্যানেজারকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেন।
বন্ধ করা ভাটা জামিনে মুক্ত হয়ে হেলে পড়া ইটভাটা সংস্কার না করে ইট ভাটা চালু করেন।
এমন অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার নির্দেশে উপজেলা সহকারী কমিশনার ভূমি অভিযান চালিয়ে ইটভাটার মালিক আমির হোসেন ডিপজলকে ৬ মাসের কারাদণ্ড দেন। হাবিবুর মাঝি নামের এক শ্রমিক জানান, গত বছর একবার এ ধরনের দূর্ঘটনায় কয়েকজন শ্রমিক আহত হলে আমরা মালিককে জানালে তিনি উক্ত চুল্লির দেয়াল সংস্কার করেননি। উপরুন্ত আমাদের মালিক আমির হোসেন ডিপজল জানান এখনো তো কেউ মারা যায়নি। মারা গেলে না হয় একলক্ষ টাকা করে দিয়ে দিবো।
ইটভাটা ম্যানেজার স্বপন মিয়া জানান নিহতদেরকে জনপ্রতি ১ লাখ ২০ হাজার টাকা দিয়েছি। আমাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা জামিনে মুক্ত হয়ে ইটভাটা চালু করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা জানান অবৈধ ও অব্যবস্থাপনা কারনে ইটভাটা দেয়াল ধব:সে এতো বড় দুর্ঘটনা ঘটেছে। ইটভাটা বন্ধের পরেও অব্যবস্থাপনা ইট পোড়াঁনো কারণে ভাটার মালিককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছি।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]