৪ মে ২০২৬

লক্ষ্মীপুরের রামগঞ্জে আ.লীগের ৫ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরের রামগঞ্জে আ.লীগের ৫ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার
সুলতানা মাসুমা,লক্ষ্মীপুর প্রতিনিধি: আসছে ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগঞ্জে ৫ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে বহিস্কার করা হয়েছে৷ মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরের উপজেলা আওয়ামীলীগের এক জরুরি সভার মাধ‍্যমে তাদের বহিস্কার করা হয়। বহিষ্কৃতরা হলেন, রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ৪ নং ইছাপুর ইউনিয়নের আমির হোসেন খান, ২নং নোয়াগাও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ হোসেন রানা, ৩নং ভাদুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদ হোসেন ভূইঁয়া, ৫ নং চন্ডিপুর ইউনিয়নের সামছুল ইসলাম সুমন ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ইকবাল হোসেন পাটোয়ারী৷ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. সফিক মাহমুদ পিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমিনের সঞ্চালনায় জরুরি সভায় দলীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন৷ এ দিকে বিদ্রোহী প্রার্থী আমির হোসেন, মোঃ হোসেন রানাসহ বহিস্কৃতরা জানান, ওনারা ষড়যন্ত্র করে প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করে, তৃর্নমূলের মতমতাকে উপেক্ষা করে কেন্দ্রে তালিকা প্রেরন করেছেন৷ যা আজকের সভায় সভাপতিও বলেছেন৷ বহিস্কারসহ আরো অনেক ষড়যন্ত্র করবেন এটা জেনে বুঝে আমরা তৃর্নমূলের মতামত নিয়ে প্রার্থী হয়েছি৷ ইনশাআল্লাহ ২৮ তারিখে জনগনের ভোটে নির্বাচিত হয়ে বিজয় নিয়ে আমাদের প্রিয় নেত্রীর কাছে যাব৷ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সফিক মাহমুদ পিন্টু জানান, আজকের জরুরি সভায় প্রিয় নেত্রী শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশ অনুযায়ী ৫ জন বিদ্রোহী প্রার্থীকে দলীয় শৃংখলার ভঙ্গের দায়ে বহিস্কার করা হয়েছে৷ বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি