৪ মে ২০২৬

লক্ষ্মীপুরের পালেরহাট বাজারে স্বেচ্ছাসেবী সংগঠনের মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরের পালেরহাট বাজারে স্বেচ্ছাসেবী সংগঠনের মানববন্ধন
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর পালেরহাট বাজারে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে আজ বিকালে মানববন্ধন করা হয়। লক্ষ্মীপুর-রামগঞ্জ-হাজীগঞ্জ রোড কে প্রশস্ত করে তারপর বাস সহ বড় গাড়ি চালানোর দাবি স্থানীয়দের।রাস্তাঘাটের সংখ্যা কম। অপ্রশস্ত রাস্তাঘাট প্রায় দুর্ঘটনা লেগেই আছে লক্ষীপুরের রাস্তাঘাটে ইদানিং লক্ষ্মীপুরে গাড়ির সংখ্যা বেড়ে গিয়েছে।জ্যামে রাস্তাঘাটে অতিষ্ঠ নগরবাসী। রাস্তাঘাটে যানবাহন চলাচলের অনুমতি প্রদান করা হয় অপরিকল্পিত ভাবে।যেন গাড়ি বেড়ে গিয়েছে গাড়ি আর গাড়ি । লক্ষ্মীপুরে যোগাযোগের একমাত্র মাধ্যম সড়ক পথ। এলাকা বাসি পথের জ্যাম এবং দুর্ঘটনা কবল থেকে বাঁচতে চায়। এছাড়া শনিবার সকালে পালেরহাট বাজারে ট্রাকের নিচে পড়ে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় দোষীদের শাস্তিও কামনা করছেন মানববন্ধন থেকে। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন পালেরহাট পাবলিক হাই স্কুলের সভাপতি নাজমুল করিম টিপু, অল ইউথ সোসাইটি’র সমন্বয়ক আবু জায়েদ পাটোয়ারী, বিং এডুকেটেড এর উদ্যোক্তা হাসিবুর রহমান, হাসিবুর রহমান মাজেদ, রুবেল হোসেন, নীরব পাটোয়ারী সজিবসহ এলাকাবাসি এ মানববন্ধনে অংশ গ্রহণ করেন। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি