৫ মে ২০২৬

লক্ষ্মীপুরের আত্মীয়রা মিলে কিশোরীকে গণধর্ষণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লক্ষ্মীপুরের আত্মীয়রা মিলে কিশোরীকে গণধর্ষণ
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে আপন খালু ও চাচাতো ভাইসহ তিনজন মিলে এক কিশোরীকে (১৬) গণধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। নির্যাতনে অসুস্থ হয়ে পড়া ওই কিশোরী লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে থানায় মামলা দায়ের করেছেন। এর আগে বুধবার গভীর রাতে উপজেলার চরলরেন্স ইউনিয়নের শহীদনগর এলাকায় এ গণধর্ষণের ঘটনা ঘটে। মামলার অভিযুক্তরা হচ্ছেন-একই বাড়ির হোসেন ভাণ্ডারির ছেলে কিশোরীর চাচাতো ভাই রাজু প্রকাশ গাজী (৩২), একই এলাকার আনার উল্যাহর ছেলে কিশোরীর আপন খালু রমজান আলী (৩৫) এবং প্রতিবেশী আব্দুল আলীর ছেলে মো. ইউছুফ (৩০)। মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাত ৩টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ওই কিশোরী ঘর থেকে বের হয়। ওই সময় ওতপেতে থাকা রাজু, রমজান ও ইউছুফ মুখ চেপে কিশোরীকে বাড়ির পেছনে পুকুরপাড়ে নিয়ে যায়। একপর্যায়ে তারা কিশোরীকে মুখ বেঁধে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় নির্যাতনের শিকার ওই কিশোরীর মা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। কিশোরীর মা ও মামলার বাদী জানান, বসতবাড়ির জমি নিয়ে একই বাড়ির আনার উল্যাহদের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলে আসছে। এ নিয়ে সম্প্রতি সালিশি বৈঠকও হয়েছিল। এ বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন স্বামী-সন্তানসহ তাকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকিও দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় আনার উল্যাহর ছেলে রাজুর নেতৃত্বে তার মেয়ের সর্বনাশ করা হয়েছে। ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। কমলনগর থানার পরিদর্শক (তদন্ত) মাখন লাল রায় জানান, শুক্রবার নির্যাতনের শিকার কিশোরীর ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। আসামিদের ধরতে পুলিশ তৎপর রয়েছে। বিপি২৪/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি