লক্ষ্মীপুরের ২ প্রার্থীর মনোনায়ন আপিলে বৈধ, শুনানী অপেক্ষায় আরও ১ প্রার্থী
আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর থেকে : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের যাচাই বাছাইয়ে লক্ষ্মীপুরে বাদ পড়া ৬ প্রার্থীর মধ্যে তিন প্রার্থী আপিলের প্রেক্ষিতে ২ জনের মনোনয়ন বৈধতা ফিরে পেয়েছে।
বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয়ে শুনানি শেষে এ বৈধতা ফিরে পান তারা। আপিলে মনোনয়নপত্র বৈধ হওয়ার বিষয়টি স্ব-স্ব প্রার্থীরাা নিশ্চিত করেছেন। বাকী একজনের এসইউএম রুহুল আমিন ভূঁইয়ার শুনানী আগামী শনিবার অনুষ্ঠিত হবে বলে জানা যায়। এনিয়ে লক্ষ্মীপুরের চারটি আসনে ৪২ প্রার্থী বৈধ হয়েছে। প্রার্থী দুজন হলো, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাহবুব আলম। অপর জন লক্ষ্মীপুর-২ (সদর আংশিক- রায়পুর) আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী আবুল ফয়েজ ভূইঁয়া।
এর আগে গত ২ ডিসেম্বর লক্ষ্মীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাচাই করা হয়। এতে ঋণ খেলাপীর কারণে মনোনয়নপত্র বাতিল করা হয় লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের আ’লীগের বিদ্রোহী প্রার্থী মো.মাহবুব আলমের ও ভোটার তালিকায় স্বাক্ষর মিল না থাকার অভিযোগে লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের জেলা বিএনপির সদস্য বিদ্রোহী প্রার্থী আবুল ফয়েজ ভূঁইয়া ও জেলা জামায়াতের আমীর রুহুল আমিন ভূঁইয়া (স্বতন্ত্র)সহ বিভিন্ন অভিযোগে ৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এর পর দিন ৩ ডিসেম্বর বাদ পড়া ওই তিনজন প্রার্থী বাংলাদেশ নির্বাচন কমিশন বরাবর প্রার্থীতার বৈধতা চেয়ে আপিল করেন।
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি