৫ মে ২০২৬

লক্ষ্মীপুরে যুবককে গলা কেটে হত্যার চেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লক্ষ্মীপুরে যুবককে গলা কেটে হত্যার চেষ্টা

আব্দুল মালেক নিরব,লক্ষ্মীপুর থেকে : লক্ষ্মীপুরে রুবেল হোসেন হাবিব (২৫) নামে এক যুবককে গলা কেটে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। গত বুধবার (২ জানুয়ারী) রাতে জেলার রায়পুর উপজেলার কে এস পি উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

আহত হাবীব সদর উপজেলার ১ নং হামছাদী ইউনিয়নের কাপিলাতলী গ্রামের প্রবাসী আতিক উল্যাহর ছেলে। অভিযুক্তরা হলেন, ৭ নং বামনী ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আকরাম হোসেন মিঝি, সাবেক বামনী ইউনিয়ন ছাত্রলীগ নেতা তুহিন হোসেন, বামনী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মাহফুজ হোসেন, সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতা রেজাউল ও মধ্য সাগরদি গ্রামের মাঝি বাড়ির দুলালের ছেলে ইউনুছ হোসেন ওরফে কালা মানিক।

স্থানীয় ও পরিবার সুত্রে জানা যায়, রুবেল ঢাকায় একটি দোকানে কাজ করছেন। গত কয়েকদিনের ছুটিতে বাড়িতে আসেন সে। গত বুধবার রাতে কাপিলাতলী বাজার এলাকা থেকে আকরাম ও তারা সহযোগীরা জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে কে এস পি উচ্চ বিদ্যালয় মাঠে তাকে দারালো চুরি দিয়ে গলা কেটে হত্যা চেষ্টা করে। এসময় অন্যরা হাবীবের পেটে ও কোমরে চুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত করে। এসময় হাবীবের শৌর-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে তাৎক্ষনিক সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা হাবীবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাবীব বর্তমানে নোয়াখালী জেলার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আওয়ামী লীগ নেতা জানান, দীর্ঘদিন থেকে আকরাম ও ইউনুছ (কালা মানিক) দলের নাম ব্যবহার করে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। চাঁদাবাজি করছে, বিভিন্ন সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মারধর করছে। এতে আওয়ামী লীগের ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে বলে তারা দাবি করেন। এসব কর্মকান্ডের জন্য তারা উপজেলা ও জেলা আওয়ামী লীগের নেতাদের হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে অভিযুক্ত বামনী ইউনিয়ন ছাত্রলীগ নেতা আকরামের কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে বামনী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান বলেন, বিষয়টি দুঃখজনক। এ ঘটনার সাথে আওয়ামী লীগ অথবা সহযোগী সংগঠনের কেউ জড়িত থাকলে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

রায়পুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া জানান, বিষয়টি শুনেছি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি