৬ মে ২০২৬

লক্ষ্মীপুরে যুবদলের মিছিল ছত্রভঙ্গ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে যুবদলের মিছিল ছত্রভঙ্গ
সুলতানা মাসুমা, লক্ষ্মী পুর জেলা প্রতিনিধিঃ পুলিশের বাঁধার মুখে ছত্রভঙ্গ হয়ে গেছে লক্ষ্মীপুর জেলা যুবদলের বিক্ষোভ মিছিল। কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহসভাপতি নরুল ইসলাম নয়নকে গ্রেফতার করায় রোববার (০৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে দক্ষিণ তেহমুণী মার্কাস মসজিদ প্রাঙ্গণ থেকে যুবদলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি দক্ষিণ তেমুহনী ট্রাফিক চত্বর দিকে প্রবেশ করলে পুলিশের বাধার মুখে পন্ড হয়ে যায়। এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আবদুল আলীম হুমায়ুন ও সৈয়দ রশীদুল হাসান লিংকনসহ বিপুলসংখ্যক নেতাকর্মী। যুবদলের সদস্য সচিব আবদুল আলীম হুমায়ুন বলেন, কেন্দ্রীয় শীর্ষ দুই নেতার গ্রেফতারের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় পুলিশ আমাদের মিছিলে বাধা দেয়। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন জানান, যুবদলের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে বাজারের দিকে প্রবেশ করার চেষ্টা করে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে যুবদলের মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি