৬ মে ২০২৬

লক্ষ্মীপুরে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লক্ষ্মীপুরে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর থেকে : লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন। পুলিশ জানায়, আজ সকালে সদর উপজেলার দিঘলী ইউনিয়নের নবীনগরে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ ফরহাদ হোসেন (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার রাতে অন্য একটি অভিযানে উপজেলার মান্দারী বাজার এলাকা থেকে জিয়াউর রহমান ওরফে মান্থলি জিয়া (৪০) ও সাইদুল ইসলাম (২৮) নামে আরো দুই মাদক কারবারিকে আটক করা হয়। তাদের নিকট থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, সদর উপজেলার দিঘলী নবীনগর গ্রামের মৃত বনি আমিনের ছেলে ফরহাদ হোসেন, দক্ষিণ মান্দারী গ্রামের মৃত মমিন উল্লার ছেলে মো. জিয়াউর রহমান এবং একই গ্রামের আবদুর রহিমের ছেলে সাইদুল ইসলাম। লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন বলেন, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি