৬ মে ২০২৬

লক্ষ্মীপুরে ভয়াবহ রূপ নিয়েছে করোনা পরিস্থিতি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লক্ষ্মীপুরে ভয়াবহ রূপ নিয়েছে করোনা পরিস্থিতি
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর থেকে: করোনা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে। দ্রুত আক্রান্তের হার বাড়ছে। মঙ্গলবার জেলা সিভিল সার্জন অফিসের প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় লক্ষ্মীপুর জেলায় আক্রান্ত হয়েছেন ২৪ জন। তারমধ্যে লক্ষ্মীপুর সদরে ১৫ জন, কমলনগর, ৭ জন এবং রামগঞ্জ ও রামগতি উপজেলার ১ জন করে ২ জন।গত ২৪ ঘন্টায় ৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এযাবৎ জেলায় করোনা পজিটিভ সনাক্ত হয়েছেন ২,৪৮২ জন। এদের মধ্যে মোট সুস্থ্য হয়েছেন ২,৩১৯ জন। করোনায় মারা গিয়েছেন ৪৩ জন। বর্তমানে হোম আইসোলেশনে আছেন ১১৬ জন এবং হাসপাতালে ভর্তি ৪ জন। এদিকে জেলায় সন্দেহভাজন ১৬ জন আইসোলেশনে রয়েছেন এবং ৬৮৩ জন হোম কোয়ারান্টাইনে রয়েছেন। সিভিল সার্জন ডাঃ আবদুল গফফার সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য অনুরোধ করেছে।।সরকা র ঘোষিত নির্দেশনা বাস্তবায়নে আজ লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌরশহরে বিভিন্ন পয়েন্টে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরীর উদ্যোগে এক সচেতনতা কার্যক্রম পরিচালনা এবং মাস্ক বিতরণ করাহয়। এ কার্যক্রমে উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, পৌরসভা মেয়র ইসমাইল হোসেন খোকন সহ উপজেলার সহকারী কমিশনার (ভুমি), ভাইস চেয়ারম্যান, থানা পুলিশের অফিসার ইন চার্জ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। পৌরশহরে বিভিন্ন পয়েন্টে যাওয়ার সময় সরকারি নির্দেশনা অমান্যকারীদের মোবাইল কোর্টের আওতায় নিয়ে ১০টি মামলায় মোট ১৬ হাজার ৩ শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সুলতানা মাসুমা লক্ষ্মীপুর জেলা থেকে। জেলায় পুলিশের উদ্যোগে রামগতি থানা এলাকায় আজ সারাদিন করোনা ভাইরাস(কোভিড-১৯) সুরক্ষা সামগ্রী মাস্ক এবং জনসচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়। পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান এসব সামগ্রী প্রদান করে দ্রুত বিতরণের নির্দেশ দিয়েছেন। এই সময় সরকার কর্তৃক ঘোষিত লকডাউন বাস্তবায়ন করার লক্ষ্যে রামগতি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমানের নেতৃত্বে পুলিশের বিট কর্মকর্তাগণ থানা এলাকার বিভিন্ন বাজার মনিটরিং করেন এবং জনপ্রতি স্থানীয় জনসাধারণকে সাথে নিয়ে সচেতনতামূলক কর্মকান্ডে অংশগ্রহণ করেন। এদিকে, লক্ষ্মীপুর জেলা দেশের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের পরিসংখ্যানে প্রথম দিকে রয়েছে। সেজন্য সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে লক্ষ্মীপুর জেলা প্রশাসন ৯টি নির্দেশনা জারি করেছে। নির্দেশনার মধ্যে সকল ধরনের জনসমাগম, উৎসব, মিছিল, অনুষ্ঠান, ওয়াজমাহফিল, ধর্ম সভা করা যাবে না মর্মে নিষেধ করা হয়েছে। জরুরী প্রয়োজন ছাড়া রাত ১০টার পর ঘর থেকে বের হওয়া যাবে না। বৃহস্পতিবার (১ এপ্রিল) সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোসেন আকন্দ তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইললে ওই নির্দেশনা পোস্ট করেছেন। নির্দেশনা মতে, জেলার সকল পর্যটন স্পট ও কমিউনিটি সেন্টার বন্ধ, সকল সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক অনুষ্ঠান উপলক্ষে গণজমায়েত নিষিদ্ধ। মসজিদসহ সকল ধর্মীয় উপাসনালয়ে যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে হবে। গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং ধারণক্ষমতার ৫০ ভাগের অধিক যাত্রী পরিবহন করা যাবে না। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসমূহ মাস্ক পরিধানসহ যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে হবে। শপিংমলে ক্রেতা-বিক্রেতা উভয়েরই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে। কর্মক্ষেত্রে প্রবেশ এবং অবস্থানকালীন সর্বদা বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে হবে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি